দেশের কারাগারগুলোতে বন্দি ৬৪ হাজার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুন ২০২৪, ১৯:৫৫আপডেট : ২০ জুন ২০২৪, ২০:২৬

বর্তমানে দেশের কারাগারগুলোতে ৬৩ হাজার ৮৩০ জন আটক রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তবে কাউকে কোনও রাজনৈতিক কারণে গ্রেফতার করা হয়নি বলে জানান তিনি।

বৃহস্পতিবার (২০ জুন) জাতীয় সংসদের অধিবেশনে ২০২৪-২০২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে দেওয়া বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এ কথা জানান। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরী অধিবেশনে সভাপতিত্ব করেন।

আসাদুজ্জামান খান কামাল বলেন, জঙ্গিদের বিরুদ্ধে দেশের মানুষ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, ঠিক সেভাবে মাদকের বিরুদ্ধে জনগণকে ঘুরে দাঁড়াতে হবে। আমরা কিন্তু বসে নেই, আমাদের কারাগারগুলোতে প্রায় ৫০ ভাগ মাদক কারবারি আটক রয়েছে। আমাদের নিরাপত্তা বাহিনী যেখানেই পাচ্ছে মাদক কারবারিদের আটক করছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। কারাগারের ধারণ ক্ষমতা এখন ৪২ হাজার ৮৬৬। বিএনপি, বিরোধী দলে ছিল যারা তারা নানান ধরনের কথা বলে। তাদের নাকি ২৬ হাজার, ২০ হাজার, ২২ হাজার আটক রয়েছে। এই মুহূর্তে আমাদের ৬৩ হাজার ৮৩০ জন বিভিন্ন কারাগারে রয়েছে। এই সংখ্যা মাঝে মাঝে বাড়ে এটা সঠিক, কিন্তু আমরা কাউকে কোনও রাজনৈতিক কারণে গ্রেফতার করিনি।

তিনি বলেন, যাদের গ্রেফতার করা হচ্ছে, তাদের সুনির্দিষ্ট অপরাধে, অভিযোগে, অগ্নিসংযোগ, ধ্বংসাত্মক কাজ, মানুষ হত্যা এসব অপরাধে আমরা গ্রেফতার করেছি। যারা সন্ত্রাস করে, রাজনৈতিক ইশারায় সন্ত্রাস করে, তাদের ধরা হচ্ছে। কারাগার এটা শোধনাগার, আমরা কারাগার বলি না, আমরা এখানে সেই ব্যবস্থাই চালু করেছি। কারাগারের নতুন আইন হচ্ছে। ঢাকা কেন্দ্রীয় কারাগার আমরা প্রধানমন্ত্রীর দিকনির্দেশনায় একটি জাদুঘরের মতো করছি। সেখানে বঙ্গবন্ধু এবং আমাদের জাতীয় চার নেতার স্মৃতিবিজড়িত একটা অংশ থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, একসময় মানুষ পুলিশ দেখলে ভয় পেতো। এখন পুলিশ সাধারণ মানুষের আস্থা-বিশ্বাসের জায়গায় চলে এসেছে। যেকোনও ব্যক্তি ৯৯৯-এ ফোন করলে পুলিশ হাজির হচ্ছে, অ্যাম্বুলেন্স, ফায়ার সার্ভিস হাজির হচ্ছে। পুলিশ এখন জনগণের সেবক হয়েছে। এখন জনগণ পুলিশের কাছে যায়। একইভাবে এলিট ফোর্স, র‌্যাব দক্ষতা সক্ষমতার মাধ্যমে জনগণের আস্থার জায়গায় পরিণত হয়েছে। পুলিশের পাশাপাশি র‌্যাবের কারণে জঙ্গি দমন সম্ভব হয়েছে।

/ইএইচএস/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সীমান্ত হত্যা নিয়ে যত প্রশ্ন
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম