রংপুরের তিন বৃক্ষমানব এখন ঢামেকে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ মার্চ ২০১৬, ২১:১৬আপডেট : ০৯ মার্চ ২০১৬, ২১:১৯

রংপুরের তিন বৃক্ষমানব এখন ঢামেকেআরও তিন বৃক্ষমানবকে উন্নত চিকিৎসার জন্য ভর্তি করা হয়েছে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে। বার্ন ইউনিটের পঞ্চম তলার একটি কেবিনে রেখে তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে বলে জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিরল রোগে আক্রান্ত এই তিনজন হচ্ছেন, রংপুরের পীরগঞ্জের আবদুল্লাহপুরের বাসিন্দা তাজুল ইসলাম, তার ছেলে রুহুল আমিন (৮) ও তাজুল ইসলামের বড় ভাই বাছেদ আলী (৪০)।
তাজুলের আরেক ভাই তরিকুল ইসলাম সাংবাদিকদের জানান, দীর্ঘদিন থেকে তার দুই ভাই ও ভাইয়ের ছেলে এই বিরল রোগে আক্রান্ত। তারা কেউ ভিক্ষা করে আর দিনমজুরি করে জীবিকা নির্বাহ করেন। প্রায় দুই বছর আগে তার ভাই বাছেদ আলীকে রংপুরের স্থানীয় হাসপাতাল সেবা ক্লিনিকে ভর্তি করা হয়েছিল। তারা এই রোগের জন্য তার দুটি পা কেটে ফেলেন। এরপর থেকে তিনি ভ্যানে করে ভিক্ষা করেন।
তরিকুল আরও জানান, সম্প্রতি তারা জানতে পারেন ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে এই রোগের সফল চিকিৎসা ও অপারেশন হয়েছে। তাই তারা ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। এজন্য তাদের সহযোগিতা করেছেন প্রধানমন্ত্রীর এপিএস জাহাঙ্গির আলম বুলবুল।
তাদের পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে সাংবাদিকদের জানিয়েছেন বার্ন ইউনিটের প্রধান ডাক্তার অধ্যাপক আবুল কালাম আজাদ। পরীক্ষা-নিরীক্ষা করে এ বিষয়ে কাল বৃহস্পতিবার বিস্তারিত জানানো হবে। তিনি বলেন, প্রাথমিকভাবে খুলনার ট্রি-ম্যান আবুল বাজনদারের শরীরে থাকা হিউম্যান প্যাপেরাস রোগের মতোই মনে হচ্ছে তাদের কাছে।

/জেইউ/এএইচ/আপ-এনএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম