উজ্জ্বল নক্ষত্র জীবনীগ্রন্থের মোড়ক উন্মোচন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৪, ০২:৩৪আপডেট : ২৯ জুন ২০২৪, ০২:৩৪

কুমিল্লার চাডিগাঁইয়া সমাজের কৃতী ব্যক্তিদের জীবনী সঙ্কলন উজ্জ্বল নক্ষত্রের মোড়ক উন্মোচন করা হয়েছে। শুক্রবার ধানমন্ডির ডব্লিউভিএ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে বইটির লেখকসহ শুভাকঙ্ক্ষীরা অংশ নেন।

বইটির প্রকাশক আবিদ-আবিদা ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. নুরুল ইসলামের সভাপতিত্বে এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জনতা ব্যাংকের সাবেক মহাব্যবস্থাপক মমতাজ উদ্দিন মঈশান, সাবেক বিভাগীয় কৃষি কর্মকর্তা গীতিকবি এম আবদুর রশিদ, রেলওয়ের সাবেক মহাপরিচালক আবু তাহের, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক পরিচালক আনিসুল ইসলাম মজুমাদর, পিডব্লিউডির সাবেক প্রধান প্রকৌশলী সাহাদাত হোসেন, পানি উন্নয়ন বোর্ডের সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ আলী, সাবেক অধ্যক্ষ আমিনুল ইসলাম মজুমদার ও সাবেক অধ্যক্ষ ইমতিয়াজ আহমেদ সিদ্দিকী।

সম্পাদনা পরিষদের সদস্য সালাম ফারুকের সঞ্চালনায় আরও বক্তৃতা করেন শফিকুল ইসলাম তালুকদার, এফসিএমএ, মনিরুল ইসলাম, অধ্যাপক রেজাউল করিম স্বপন, মনিরুজ্জামান মৈশান, রুমী মজুমদার,  শহিদা বেগম, মো. আলমগীর হোসেনম ও আয়েশা সিদ্দিকা প্রমুখ। অনুষ্ঠানে কুরআন তেলাওয়াত করেন মহিন উদ্দিন শিশির।

বইটিতে শিক্ষাবিদ, রজানীতিবিদ, সরকারি উচ্চপদ্স্থ কর্মকর্তা, প্রতিষ্ঠিত ব্যবসায়ীসহ ৭৬ জনের জীবনী স্থান পেয়েছে। ৫০০ টাকা মূল্যের এই বই বিক্রির সব টাকা আবিদ-আবিদা ফাউন্ডেশনের কল্যাণ তহবিলে ব্যবহার করা হবে।

/এস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের