বাংলাদেশসহ ১১ দেশের সুনীল সক্ষমতা বৃদ্ধিতে অর্থায়ন করা হবে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুন ২০২৪, ১৮:৪৮আপডেট : ২৯ জুন ২০২৪, ১৮:৪৮

বাংলাদেশসহ ভারত মহাসাগরের ১১টি দেশের সুনীলবিষয়ক সক্ষমতা বৃদ্ধি ও সুমদ্র শিক্ষা প্রসারসহ অন্যান্য বিষয়ে অর্থায়ন করা হবে। গত ২৫ থেকে ২৮ জুন প্যারিসে ইন্টারগভর্নমেন্টাল ওশেনোগ্রাফি কমিশনের নির্বাহী কাউন্সিলের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বাংলাদেশের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব মো. খোরশেদ আলম বৈঠকে অংশ নেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খোরশেদ আলম ইন্টারগভর্নমেন্টাল ওশেনোগ্রাফি কমিশন রিজিওনাল কমিটি ফর দ্য সেন্ট্রাল ইন্ডিয়ান ওশেনের (আইওসিআইএনডিও) ২০২১ সাল থেকে নির্বাচিত চেয়ার।

আইওসিআইএনডিওর সদস্য রাষ্ট্র হচ্ছে ১১টি। ইন্টারগভর্নমেন্টাল ওশেনোগ্রাফি কমিশনের অধীনে আইওসিআইএনডিওর কার্যক্রম পরিচালিত হয়।

খোরশেদ আলমের মেয়াদে আইওসিআইএনডিওর ১১টি বৈঠক করেছেন এবং সংস্থাটিকে ভারত মহাসাগরের জন্য সাব-কমিশন হিসেবে উন্নিত করার প্রস্তাব দিলে ২০২৩ সালে ইন্টারগভর্নমেন্টাল ওশেনোগ্রাফি কমিশন সেটি অনুমোদন দেয়।

ভারত মহাসাগর নিয়ে গবেষণা সবচেয়ে কম হয়ে থাকে এবং খোরশেদ আলম ওই মহাসাগর নিয়ে গবেষণার জন্য বিভিন্ন প্রস্তাব দিলে সেটিও গৃহীত হয়।

/এসএসজেড/এনএআর/
সম্পর্কিত
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী