‘প্রধানমন্ত্রীর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে পাকিস্তান দূতাবাস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ মার্চ ২০১৬, ০১:৩৫আপডেট : ১০ মার্চ ২০১৬, ০১:৩৮

নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান অভিযোগ করে বলেন, ঢাকাস্থ পাকিস্তান দূতাবাস প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে গভীর ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।
নৌ-পরিবহন মন্ত্রী শাহজাহান খান বুধবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ বস্ত্র ও পোশাক শিল্প শ্রমিক লীগ আয়োজিত ১১তম জাতীয় কাউন্সিল অধিবেশনে তিনি এমন অভিযোগ করেন।
মন্ত্রী বলেন,‘পাকিস্তান একদিকে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। অন্যদিকে ঢাকায় তাদের দূতাবাস শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে।’
এ সময় তিনি ২৫ মার্চের গণহত্যাকে ‘আন্তর্জাতিক গণহত্যা দিবস’ হিসেবে ঘোষণা করার দাবি জানান।
আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ও গণবিচার আন্দোলনের আহ্বায়ক এই মন্ত্রী আরও বলেন,‘২৫ মার্চ কালো রাতে পাকিস্তানিরা শুধু আমাদের হত্যাই করতে চায়নি, তারা বাঙালি জাতিসত্তাকে ধ্বংস করে দিতে চেয়েছিল।’
নৌ-পরিবহন মন্ত্রী বলেন,পাকিস্তানিরা পরবর্তী ৯ মাসে যে ৩০ লাখ নিরাপরাধ মানুষকে নির্মমভাবে হত্যা করেছিল তা ইতিহাসের বর্বরতম গণহত্যার সামিল। যা সংখ্যার দিক থেকে ইহুদী হলোকাস্ট এবং রুয়ান্ডার গণহত্যাকেও অতিক্রম করেছে।
সংগঠনের সভাপতি জেড এম কামরুল আনামের সভাপতিত্বে কাউন্সিল অধিবেশনে বক্তব্য রাখেন, জাতীয় শ্রমিক লীগের কার্যকারী সভাপতি ফজলুল হক মিন্টু, সাধারণ সম্পাক সিরাজুল ইসলাম, বশির আহামেদ প্রমুখ।

এসআইএস/এমএসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম