বঙ্গবন্ধুর সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৬ জুলাই ২০২৪, ১৩:৫৩আপডেট : ০৬ জুলাই ২০২৪, ১৩:৫৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শুক্রবার (৫ জুলাই) সন্ধ্যায় তিনি সেখানে ফাতেহা পাঠ করেন ও জাতির পিতা এবং ১৯৭৫ সালের ১৫ আগস্ট গণহত্যার অন্যান্য শহীদদের বিদেহী আত্মার চির শান্তি কামনা করে সেখানে মোনাজাতে যোগ দেন। এর আগে বিকালে মুন্সীগঞ্জের মাওয়ায় পদ্মা সেতুর সমাপনী অনুষ্ঠান শেষে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার উদ্দেশে সড়কপথে যাত্রা করেন। 

রাত ৮টার দিকে প্রধানমন্ত্রী তার নির্বাচনি এলাকা গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। এরপর বঙ্গবন্ধুর সমাধিসৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

মোনাজাতে অংশ নেন প্রধানমন্ত্রী

এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে তার চাচতো ভাই শেখ হেলালসহ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পরে ৭৫ এর ১৫ আগস্ট শহীদ বঙ্গবন্ধু ও তার পরিবারের সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করে পবিত্র ফাতেহা পাঠ, বিশেষ দোয়া ও মোনাজাতে অংশ নেন বঙ্গবন্ধুকন্যা।

পরে টুঙ্গিপাড়ায় নিজ বাড়িতেই রাত্রিযাপন করেন প্রধানমন্ত্রী। আজ শনিবার সকালে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেন তিনি।

সকালে বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ছবি: ফোকাস বাংলা)

এছাড়া আজ আরও কয়েকটি অনুষ্ঠানে যোগ দেওয়ার কথা আছে প্রধানমন্ত্রীর। মধ্যাহ্ন্যভোজ শেষে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন।

/ইউএস/
সম্পর্কিত
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম