সদরঘাট থেকে চলছে লঞ্চ, তবে যাত্রী নেই

সুবর্ণ আসসাইফ
২৫ জুলাই ২০২৪, ১৬:৫০আপডেট : ২৫ জুলাই ২০২৪, ১৬:৫০

টানা পাঁচ দিন বন্ধ থাকার পর রাজধানীর প্রধান নদীবন্দর সদরঘাট নৌ টার্মিনাল থেকে লঞ্চ চলাচল শুরু হয়েছে। তবে ঘাট এলাকায় এখনও মানুষের উপস্থিতি সীমিত।

বৃহস্পতিবার (২৫ জুলাই) দুপুরে সদরঘাট নৌ টার্মিনাল ও পন্টুন এলাকা ঘুরে যায়, পন্টুনে যাত্রীর জন্য অপেক্ষা করছে বরিশাল, ভোলা, চাঁদপুর, নোয়াখালী রুটের এক ডজন লঞ্চ। চাঁদপুরের লঞ্চগুলোতে যাত্রী উপস্থিতি চোখে পড়ার মতো। তবে অন্য রুটের লঞ্চগুলোতে যাত্রী উপস্থিতি একাবারেই হাতে গোণা।

ঘাট ও লঞ্চ সংশ্লিষ্টরা জানান, কারফিউ শিথিল সময়ে সকাল ১০টা থেকে লঞ্চ চলাচল করছে সদরঘাট থেকে। বিকাল ৫টা পর্যন্ত ছেড়ে যাবে লঞ্চগুলো। গতকাল ২টি লঞ্চ ভোলা, চাঁদপুরের উদ্দেশে ছেড়ে যায়। আজ সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ১২টি লঞ্চ ছেড়ে গেছে ও ৮টি লঞ্চ বিভিন্ন স্থান থেকে ছেড়ে এসে ঘাটে ভিড়েছে

ইলিশাগামী এমভি পুবালী ৭ এর ম্যানেজার মিজানুর রহমান বলেন, ‘যাত্রী অন্য সময়ের থেকে অনেক কম। আমাদের চাঁদপুরে প্রতিদিন ৭ থেকে ৮ টা লঞ্চ ছাড়ে। আজ ৫টা ছাড়বে। মানুষ এখনও রাস্তায় কম বের হচ্ছে কারফিউয়ের কারণে। একারণে লোক কম ঘাটে।’

যাত্রীর চেয়ে মালপত্রই বেশি বহন করা হচ্ছে লঞ্চগুলোয় (ছবি: প্রতিবেদক)

ভোলা জেলার লালমোহনগামী শ্রীনগর ৭ লঞ্চের কেবিন ইনচার্জ জামাল বলেন, ‘আজ ৫দিন পর লঞ্চ ছেড়ে যাচ্ছি। যাত্রী কম, মালপত্রই বেশি। তবে কেবিন মোটামুটি ভালো বিক্রি হয়েছে।’

ঘাটে আসা যাত্রীরা জানান পথে যানজট তেমন না থাকলেও যানবাহন সংকট ছিল চরম। ফলে সদরঘাট আসতে যথেষ্ট ভোগান্তি হয়েছে তাদের।

বরিশালগামী যাত্রী আলিম মোল্লা বলেন, ‘মিরপুর থেকে আসছি। রাস্তায় বাস নাই একদম। যাও দু-একটা বাস আসে যাত্রী বোঝাই।  এক ঘণ্টা দাঁড়িয়ে থেকে বাসে উঠছি অনেক কষ্টে। সদরঘাট আসতে তিন ঘণ্টা সময় লাগছে মিরপুর থেকে।’

সদরঘাট নৌ টার্মিনালের ট্রাফিক ইন্সপেক্টর একেএম বেলায়েত হোসেন বলেন, ‘সকাল ১০টা থেকে দেড়টা পর্যন্ত ৮টা লঞ্চ এসছে এবং ১২টা লঞ্চ ছেড়ে গেছে। তবে যাত্রীর চাপ নেই ঘাটে।’

ঘাট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সদরঘাট নৌ থানার ওসি আবুল কালাম বলেন, ‘যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নদীতে নৌ পুলিশ নিয়মিত টহল দিচ্ছে। এছাড়া টার্মিনাল  ঘাট এলাকায় আমাদের পুলিশ সদস্যরা সতর্ক অবস্থায় আছে।‘

/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম