সহিংসতার বিরুদ্ধে জার্মান আ.লীগের প্রতিবাদ সমাবেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জুলাই ২০২৪, ১৭:২৭আপডেট : ৩০ জুলাই ২০২৪, ১৭:২৭

বাংলাদেশের রাষ্ট্রীয় সম্পদ জ্বালাও-পোড়াও, ধ্বংস ও সহিংসতার বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছেন জার্মান আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতারা।

জার্মানির রাজধানী বার্লিনে বাংলাদেশ দূতাবাসের সামনে সোমবার (২৯ জুলাই) বিকালে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে কোটা সংস্কারে ছাত্রদের আন্দোলনকে ঢাল করে জামায়াত-বিএনপির দেশব্যাপী অগ্নিসংযোগ, হত্যা, দেশের সম্পদ ধ্বংসের ও সন্ত্রাসের বিরুদ্ধে প্রতিবাদ জানান তারা। জার্মানির বিভিন্ন শহর থেকে বিপুল সংখ্যক প্রবাসী বাঙালি অংশ নেন এই সমাবেশে।

সমাবেশের শুরুতেই কোটা আন্দোলনে নিহত শিক্ষার্থী, পুলিশ, সাংবাদিক এবং সাধারণ মানুষ যারা মারা গেছেন তাদের সবার আত্মার শান্তি কামনা ও শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।

সমাবেশে জার্মান আওয়ামী লীগের সভাপতি মিজানুর হক খান বলেন, শিক্ষার্থীদের কাছ থেকে স্বাধীনতাবিরোধী জামায়াত-শিবির এই আন্দোলন ছিনতাই করে। এটা কোনও আন্দোলন নয়, রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ। সরকারি স্থাপনায় আক্রমণ করা হয়েছে, জ্বালিয়ে দেওয়া হয়েছে।

সাধারণ সম্পাদক মোবারক আলী ভূঁইয়া বলেন, সরকারি স্থাপনা এবং উন্নয়নের স্মারক অবকাঠামোগুলোতে আগুন দেওয়া হয়েছে। এসব কোনও ঘটনার পেছনেই শিক্ষার্থীরা ছিল না। সন্ত্রাসী ভাড়া করে দেশে একটি অরাজক পরিস্থিতি সৃষ্টি করা হয়েছে।

এ সময় নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মুক্তিযুদ্ধের স্বপক্ষের সকল শক্তি ঐক্যবদ্ধভাবে আমাদের সবার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে রক্ষায় এই সব সন্ত্রাসী ও হত্যাকারীদের রুখে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞা করেন।

সমাবেশ শেষে অগ্নিসংযোগ, হত্যা, দেশের সম্পদ নষ্টকারীদের শাস্তির দাবিতে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
আবু সাঈদ হত্যা মামলার রায় ৯ এপ্রিল
যত রকমের সাক্ষ্য-প্রমাণে ১৯৪ মিনিটের রায়
‘জুলাই সনদ নাগরিকের সঙ্গে রাজনৈতিক দল ও রাষ্ট্রের সামাজিক চুক্তি’
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক