ক্ষতিগ্রস্ত মেট্রোরেল ও সেতু ভবন পরিদর্শন করলো সংসদীয় কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ আগস্ট ২০২৪, ১৮:৫৯আপডেট : ০১ আগস্ট ২০২৪, ১৮:৫৯

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে সাম্প্রতিক সহিংসতায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত মেট্রোরেল মিরপুর ১০ স্টেশন, বনানীর সেতু ভবন এবং বিআরটিএ ভবন পরিদর্শন করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

বৃহস্পতিবার (১লা আগস্ট) দুপুরে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক ও সদস্য মো. মুজিবুল হক এবং আব্দুল্লাহ-আল-কায়সার এ সকল সরকারি স্থাপনা পরিদর্শন করেন।

পরে সংবাদ সম্মেলনে কমিটির সভাপতি রেজওয়ান আহাম্মদ তৌফিক বলেন, জনগণের কল্যাণেই মেট্রোরেলের মতো উন্নয়ন প্রকল্পগুলো সরকার গ্রহণ করেছে। কিন্তু নাগরিকের দুর্দশা সৃষ্টির জন্য পরিকল্পিতভাবে একটি গোষ্ঠী মেট্রো রেল, সেতু ভবন ও বিআরটিএ অফিসে হামলা করে। কমিটি ধ্বংসের ক্ষয়ক্ষতি নিরূপণ করে দ্রুত মেট্রোরেল কীভাবে আবার চালু করা যায় সে বিষয়ে মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করবে। এসময় সাধারণ মানুষও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে সরকারি সম্পত্তির নিরাপত্তা রক্ষা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন সভাপতি।

পরিদর্শনকালে সেতু বিভাগের সিনিয়র সচিব, সড়ক বিভাগের সচিব, বিআরটিএর চেয়ারম্যান, মেট্রোরেলের ব্যবস্থাপনা পরিচালক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির কমিটি সচিব ও সভাপতির একান্ত সচিবসহ মন্ত্রণালয় ও বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/ইএইচএস/এমএস/
সম্পর্কিত
মন্ত্রণালয়-সম্পর্কিত আরও ৬ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
সংসদে সরকারি হিসাব সম্পর্কিত স্থায়ী কমিটি গঠন
জুয়া প্রতিরোধ ও সাইবার সুরক্ষা বিল নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা
সর্বশেষ খবর
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
এক প্লেট রসুন চিংড়িতে জমে উঠুক ভোজ
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি