সহিংসতা বন্ধের আহ্বান জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৪, ০৭:২৫আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ০৭:৪৪

বাংলাদেশে চলমান ভয়াবহ সহিংসতা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মানবাধিকার হাই কমিশনার ভলকার টুর্ক। সপ্তাহের ছুটির দিনে অনেক লোক মারা গেছে, সিরাজগঞ্জ জেলায় একটি পুলিশ স্টেশনে হামলা করা হলে অন্তত ১৩ জন পুলিশ মারা গেছে বলেও উল্লেখ করেন তিনি।

সোমবার (৫ আগস্ট) ‘ঢাকা মার্চ’ কর্মসূচি রয়েছে এবং ক্ষমতাসীন দলের যুব সংগঠনকে সেটি প্রতিহত করার আহ্বান জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আমি অত্যন্ত শঙ্কিত। এর ফলে আরও প্রাণহানি হবে এবং ধ্বংসাত্মক ঘটনা ঘটবে। আমি রাজনৈতিক নেতা ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের অনুরোধ করছি, তারা যেন জীবনের সুরক্ষা, মতপ্রকাশে স্বাধীনতা ও সমাবেশ করার অধিকার সংক্রান্ত দায়িত্ব মেনে চলেন।’

মানবাধিকার লংঘন হলে সেটির দায়বদ্ধতা অত্যন্ত জরুরি উল্লেখ করে তিনি বলেন, ‘বিশেষ করে যারা জ্যেষ্ঠ ও নেতৃত্ব দিচ্ছেন, ওইসব কর্মকর্তাদের ক্ষেত্রে। মানবাধিকার লংঘনের কোনও ছাড় দেওয়া হবে না, এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরিষ্কার বার্তা দিতে হবে।’

শান্তিপূর্ণভাবে আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনও কাজ করা, যাদের গ্রেফতার করা হয়েছে তাদের মুক্তি, পূর্ণ ইন্টারনেট সেবা চালু করা এবং সংলাপ করার পরিবেশ তৈরির জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম