‘বিদেশিরা সতর্ক প্রতিক্রিয়া দেখাবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০২৪, ১৬:৪৫আপডেট : ০৫ আগস্ট ২০২৪, ১৬:৪৫

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগের বিষয়ে সতর্ক বিদেশি রাষ্ট্রগুলো প্রতিক্রিয়া দেখাবে বলে মনে করেন সাবেক পররাষ্ট্র সচিব মো. তৌহিদ হোসেন।

এখন বিদেশিদের অবস্থান কী হতে পারে জানতে চাইলে তিনি তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, তাদের প্রতিক্রিয়া সতর্ক হবে। কোনও ধরনের বাড়তি প্রতিক্রিয়া তারা দেখাবে না।

বাংলাদেশের প্রতি ভারত, চীন ও ওয়াশিংটনের কৌশলগত আগ্রহ রয়েছে। অন্য দেশের থেকে তাদের অবস্থান ভিন্ন হবে কিনা জানতে চাইলে তিনি বলেন যে ওই দেশগুলো নিশ্চয়ই নিবিঢ়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। কিন্তু তাদের ক্ষেত্রেও প্রতিক্রিয়া সংযত হবে।

উল্লেখ্য সাম্প্রতিক সময়ে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার ঘটনা ঘটে। বেসামরিক হিসাব অনুযায়ী এখন পর্যন্ত প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

সর্বশেষ আন্দোলকারিরা সরকার পতনের ডাক দিলে সোমবার শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ত্যাগ করেন। ইতোমধ্যে অন্তর্তীকালিন সরকার গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সেনাপ্রধান সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ-জামান।

/এসএসজেড/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম