বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে চীন

বাংলা ট্রিবিউন ডেস্ক
০৯ আগস্ট ২০২৪, ২২:০৯আপডেট : ০৯ আগস্ট ২০২৪, ২৩:০৭

চীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানিয়েছে। চীন বলেছে, বেইজিং বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক বিনিময় ও সহযোগিতা জোরদার করার পাশাপাশি দুই দেশের মধ্যে ব্যাপক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্বকে আরও এগিয়ে নিতে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত রয়েছে।

শুক্রবার (৯ আগস্ট) চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র বলেছেন, ‘চীন আরও উল্লেখ করেছে যে বাংলাদেশ একটি অন্তর্বর্তী সরকার গঠন করেছে এবং তারা এটিকে স্বাগত জানায়।’

মুখপাত্র বলেন, ‘চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতি কঠোরভাবে অনুসরণ করে।’

তিনি আরও বলেন, ‘আমরা বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা এবং বাংলাদেশি জনগণের পছন্দ অনুযায়ী স্বাধীনভাবে উন্নয়নের পথযাত্রাকে সম্মান করি।’

বাংলাদেশের জনগণের সঙ্গে চীন প্রতিবেশীসুলভ ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের নীতিতে দৃঢ়ভাবে অটল রয়েছে।

মুখপাত্র বলেন, ‘বাংলাদেশ ও চীনের মধ্যে বন্ধুত্ব দীর্ঘমেয়াদে গভীর হয়েছে এবং চীন বাংলাদেশের সঙ্গে তার সম্পর্ককে মূল্য দেয়।’ খবর: বাসস

/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
প্রশিক্ষণে চীন যাচ্ছেন ছাত্রদল-যুবদল নেতাসহ তরুণ প্রতিনিধিরা
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম