আইন মন্ত্রণালয় চাইলে শেখ হাসিনাকে ফেরত আনতে চিঠি দেওয়া হবে: পররাষ্ট্র উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ আগস্ট ২০২৪, ২১:২৫আপডেট : ১১ আগস্ট ২০২৪, ২১:২৭

প্রধানমন্ত্রীর পদ থেকে গত ৫ আগস্ট পদত্যাগ করে বর্তমানে ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। আইন মন্ত্রণালয় চাইলে তাকে দেশে ফেরত আনার জন্য চিঠি দেবে পররাষ্ট্র মন্ত্রণালয় বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

রবিবার (১১ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে দায়িত্ব নেওয়ার পর প্রথম সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে ফেরত চাওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘এটি যদি আইন মন্ত্রণালয় আমাকে কখনও বলে, এটি আমার বিষয় নয়। আইন মন্ত্রণালয় তাকে ফিরিয়ে আনার জন্য আমাকে বললে আমি চিঠি দেবো। পররাষ্ট্র সচিব তখন একটি চিঠি পাঠিয়ে দেবেন।’

এ বিষয়ে আবারও প্রশ্ন করলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘দেখতে থাকুন কী হয়। একটি বিষয় মনে রাখবেন— সবকিছু কিন্তু ছাত্রদের নিয়ন্ত্রণে না, আমাদের নিয়ন্ত্রণে না, দেশেরও নিয়ন্ত্রণে না।’

নিহতদের তালিকা

নতুন সরকারের কাছে সাম্প্রতিক ঘটনায় নিহতদের একটি তালিকা আছে, কিন্তু সেটি পরিবর্তনশীল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমাদের কাছে একটি সংখ্যা আছে, কিন্তু সেটি পরিবর্তনশীল। এটির বিষয়ে আমরা প্রধানত নির্ভর করছি সমন্বয়কারীদের ওপর। তাদের বলেছি যে, একদম নিখুঁত করে (নিহতদের) কে, কোথায়, কার কী আর্থিক অবস্থা— সবকিছুসহ তৈরি করার জন্য।’

আমাদের সিদ্ধান্ত হচ্ছে— তাদের অবস্থা এবং প্রয়োজন অনুযায়ী, সহায়তা দেবে সরকার। সংখ্যাটি আমরা এখনও জানি না। সাড়ে চারশ বা পাঁচশ এর মতো একটি সংখ্যা আছে। একটি তালিকা আছে বলে তিনি জানান।

তৌহিদ হোসেন বলেন বলেন, ‘আহতদের জন্য আজকের মধ্যে নির্দেশ যাওয়ার কথা, সবগুলো সরকারি হাসপাতালে বিনা পয়সায় ওষুধপত্রসহ সর্বোচ্চ চিকিৎসা দিতে এবং কাউকে যদি উন্নত হাসপাতালে রেফার করার দরকার পড়ে, তবে সেটি করতে হবে।’

/এসএসজেড/এপিএইচ/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম