জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের কোনও সিদ্ধান্ত হয়নি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ আগস্ট ২০২৪, ১৭:৪৮আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ০০:১৭

জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্টের সরকারি ছুটি বাতিলের কোনও সিদ্ধান্ত হয়নি। এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল সাখাওয়াত হোসেন জানিয়েছেন, ১৫ আগস্টের ছুটি বাতিলের বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

জাতীয় শোক দিবসের এই ছুটি বাতিল করা হবে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি জানান, এ বিষয়ে সিদ্ধান্ত নেবে উপদেষ্টা পরিষদ। উপদেষ্টা পরিষদের বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

উপদেষ্টা পরিষদের বৈঠক কবে হবে- জানতে চাইলে ব্রিগেডিয়ার সাখাওয়াত জানিয়েছেন, সেটি আমি কীভাবে বলবো? উপদেষ্টা পরিষদের মিটিং কি আমি ডাকবো? আমি তো দেখছি আপনারা আমাকে ভিলেন বানিয়ে ছাড়বেন।

জাতীয় শোক দিবসের ছুটি থাকা বা বাতিল প্রসঙ্গে জানতে চাইলে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী জানিয়েছেন, প্রধান উপদেষ্টার সঙ্গে তার হাতে থাকা ২৫টি মন্ত্রণালয় ও বিভাগের সচিবদের সঙ্গে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের ছুটি বাতিলের বিষয়ে কোনও আলোচনা হয়নি। এ বিষয়ে আমাদের এখানে আমরা কোনও নির্দেশনা পাইনি। এমন কিছু যদি থাকে তাহলে নিশ্চয়ই সেটি আমরা জানতে পারবো। কিন্তু আমরা কোনও নির্দেশনা পাইনি।

 

/এসআই/এফএস/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
সর্বশেষ খবর
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আরও ৪ মৃত্যু
একদিনে হামে আরও ৪ মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী