শপথ নিলেন আরেক উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ১২:০১আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১২:০১

ছাত্র-জনতার আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের পর নতুন গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নিয়েছেন বীর মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম বীরপ্রতীক। মঙ্গলবার (১৩ আগস্ট) বঙ্গভবনের তাকে শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। এসময় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস-সহ অন্য উপদেষ্টাদের অনেকেই উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের তিন দিন পর গঠিত হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। রাষ্ট্রপতি গত ৮ আগস্ট পৃথক দুটি আদেশের মাধ্যমে প্রধান উপদেষ্টা ও ১৬ জন উপদেষ্টাকে নিয়োগ দেন। মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এটি প্রজ্ঞাপন আকারে প্রকাশিত হয়। পরে ওইদিনই শপথের মাধ্যমে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্য ১৩ জন উপদেষ্টা শপথ নেওয়ার মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন।

পরে গত রবিবার (১১ আগস্ট) দুপুর অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন বিধান রঞ্জন রায় ও সুপ্রদীপ চাকমা। আজ উপদেষ্টা পরিষদের সবশেষ সদস্য হিসেবে শপথ নিলেন ‘বীর প্রতীক’ পদবির মুক্তিযোদ্ধা ফারুক-ই-আজম। তিনি মুক্তিযুদ্ধে নৌ-কমান্ডো হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।

/ইউএস/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম