জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার নতুন মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর মেজর জেনারেল আবু মোহাম্মদ সরোয়ার ফরিদ।
মঙ্গলবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) এ তথ্য জানানো হয়েছে।
সেইসঙ্গে মেজর জেনারেল মোহাম্মদ আসাদুল্লাহ মিনহাজুল আলমকে সামরিক বাহিনী কমান্ড অ্যান্ড স্টাফ কলেজের (ডিএসসিএসসি) কমান্ড্যান্ট এবং মেজর জেনারেল খন্দকার মো. শাহিদুল এমরানকে বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) কমান্ড্যান্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে বলেও জানায় আইএসপিআর।









