ধর্ম মন্ত্রণালয়ের সেই চিঠি স্বাক্ষরকারী কর্মকর্তা বরখাস্ত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০২৪, ১৬:৩৬আপডেট : ১৩ আগস্ট ২০২৪, ১৬:৩৬

‘কোটাবিরোধী আন্দোলনের নামে সংঘটিত সহিংসতা, নাশকতা, অগ্নিসংযোগ, লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ডের ঘটনায় সংঘটিত ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের লক্ষ্যে তথ্য সরবরাহ’ বিষয়ে ধর্ম মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখা থেকে এক চিঠি পাঠানো হয়েছিল গত ১২ আগস্ট। এই চিঠি গতকালই সোমবার বাতিল করা হয়েছে। চিঠিতে স্বাক্ষরকারী কর্মকর্তা মন্ত্রণালয়ের প্রশাসন-১ শাখার সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আজ মঙ্গলবার (১৩ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ১২ আগস্টের ওই পত্রটি যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই সম্পূর্ণ নিজের একক সিদ্ধান্তে জারি করা হয়। এ কারণে স্বাক্ষরকারী কর্মকর্তা ধর্ম মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব খান শাহানুর আলমকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

উল্লেখ্য, প্রশাসন-১ শাখা থেকে ৯৭২ স্মারকমূলে জারি করা পত্রটি হাইকোর্ট বিভাগের বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের নেতৃত্বে গঠিত তদন্ত কমিশনের ১ আগস্টের এক স্মারকপত্রের ভিত্তিতে স্বাক্ষরকারী কর্মকর্তা জারি করেছিলেন বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

আরও পড়ুন- কোটা আন্দোলন নিয়ে ‘ভুলক্রমে’ দেওয়া চিঠি বাতিল করলো ধর্ম মন্ত্রণালয়

/এসআই/এফএস/
সম্পর্কিত
ভোগান্তি ছাড়াই শেষ হজ ফ্লাইট, সৌদিতে ২৪ জনের মৃত্যু
চাঁদ দেখা গেছে, ঈদুল আজহা ২৮ মে
বৈধ প্রক্রিয়ায় হজের অনুমতিপত্র গ্রহণের অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম