বাংলাদেশে চলমান সব প্রকল্প অব্যাহত রাখবে জাপান: অর্থ উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২৪, ১৫:২৫আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৬:০০

অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ বলেছেন, ‘বর্তমান সরকারের সঙ্গে জাপান কাজ করতে আগ্রহী। তারা বলেছে, রাজনৈতিক যে স্থিতিশীলতা, সেটা নিশ্চিত হলে বাংলাদেশে তাদের চলমান সব প্রকল্প অব্যাহত থাকবে।’

সোমবার (১৯ আগস্ট) সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন। পরে বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

ড. সালেউদ্দিন বলেন, ‘বাংলাদেশের পক্ষ থেকে জাপানের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করা হয়েছে যে বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে এসেছে। রাজনীতিতে যেসব ঝামেলা বা জটিলতা ছিল, তা কেটে গেছে। বাংলাদেশে চলমান তাদের সব প্রকল্প অব্যাহত রাখার আহ্বান করা হয়েছে।’

এ সময় বাংলাদেশে চলমান প্রকল্পের সময়মতো অর্থছাড়ের আহ্বান জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. সালেউদ্দিন আহমেদ।

তিনি বলেন, ‘বাংলাদেশের বাজেট বাস্তবায়নে আমরা তাদের কাছে সহায়তা চেয়েছি। এ ছাড়া মেট্রোরেলের প্রকল্প নিয়েও তাদের সঙ্গে কথা হয়েছে। কিন্তু কী কথা হয়েছে, তা এখন বলবো না। সব কথা বলা ঠিক হবে না।’

জাপানের বিনিয়োগকারীদের বাংলাদেশে বেশি করে বিনিয়োগের আহ্বান জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, ‘বৈদেশিক বিনিয়োগ না বাড়লে আমাদের রিজার্ভ সমৃদ্ধ হবে না। এ কারণে আমাদের ইপিজেডগুলোয় তাদের দেশের বিনিয়োগকারীদের বিনিয়োগ করার আহ্বান জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘আমার দিকে থেকে আমি জাপানি রাষ্ট্রদূতকে বাংলাদেশে চলমান সব প্রকল্পের কাজ পুরোদমে চালিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছি।’

স্টুডেন্ট ভিসার বিষয়ে অর্থ উপদেষ্টা বলেন, ‘জাপানে পড়াশোনার ক্ষেত্রে আমাদের দেশের ছেলেমেয়েদের জন্য স্টুডেন্ট ভিসা ও স্কলারশিপসহ সব সুযোগ-সুবিধা বাড়ানোর অনুরোধ করেছি রাষ্ট্রদূতকে।’

বাংলাদেশের চলমান সব কাজ নিয়ে রাষ্ট্রদূতের কাছে সহায়তা চাইলেন, বিশেষ করে দেশের বাজেট সহায়তার বিষয়ে রাষ্ট্রদূত কী বলেছেন, সাংবাদিকরা জানতে চাইলে অর্থ উপদেষ্টা বলেন, ‘জাপানের রাষ্ট্রদূত বলেছেন সব বিষয়ে তার সরকারের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ জানাবে।’

মোটকথা বাংলাদেশের বৃহৎ উন্নয়ন সহযোগী হিসেবে জাপান বাংলাদেশের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছে বলে জানান ড. সালেউদ্দিন আহমেদ।

/এসআই/এনএআর/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের