সেপ্টেম্বরে বড় দুই সম্মেলনে যোগ দেবেন ড. ইউনূস, প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২৪, ১৩:২৪আপডেট : ২১ আগস্ট ২০২৪, ১৩:২৪

গত ৮ আগস্ট অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর আভ্যন্তরীণ চ্যালেঞ্জ মোকাবিলার পাশাপাশি বিদেশি বন্ধুদের সঙ্গেও যোগাযোগ করছেন এবং পরিস্থিতির ব্যাখ্যা করে সহযোগিতা চাইছেন প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। ওই যোগাযোগ টেলিফোন আলাপের মধ্যে সীমাবদ্ধ রয়েছে। আগামী সেপ্টেম্বরে বিমসটেক ও জাতিসংঘ সাধারণ পরিষদ সম্মেলনে বাংলাদেশ দলের নেতা হিসেবে অংশ নেবেন ড. ইউনূস। এ বিষয়ে সার্বিক প্রস্তুতি নিচ্ছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ওই কনফারেন্স ডিপ্লোমেসির মাধ্যমে অল্প সময়ের মধ্যে অনেক শীর্ষ নেতার সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাবেন তিনি।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘বহুপাক্ষিক কনফারেন্সে বিভিন্ন দেশের শীর্ষ নেতারা অংশ নেন এবং সাইডলাইনে একাধিক দুই নেতার মধ্যে বৈঠক একটি কার্যকরি ব্যবস্থা।’

তিনি বলেন, ‘সবকিছু ঠিক থাকলে বিমসটেক শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ২ সেপ্টেম্বর প্রধান উপদেষ্টা থাইল্যান্ড যাবেন। দেশটির রাজধানী ব্যাংককে আগামী ৩ ও ৪ সেপ্টেম্বর শীর্ষ সম্মেলন হবে। ওই সময়ে সাইডলাইনে অন্যান্য শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের সুযোগ থাকবে।’

উল্লেখ্য, বাংলাদেশ ছাড়াও বিমসটেকের অন্যান্য সদস্যরা হচ্ছেন ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, শ্রীলঙ্কা ও মিয়ানমার। ওইসব দেশের রাষ্ট্রপতি অথবা প্রধানমন্ত্রী এই শীর্ষ সম্মেলনে অংশ নেবেন।

আগামী সেপ্টেম্বর মাসের তৃতীয় সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদের বৈঠক শুরু হবে। প্রায় দুই সপ্তাহব্যাপী ওই অনুষ্ঠানে বিশ্বের প্রায় সব শীর্ষ নেতৃত্ব নিউ ইয়র্কে অবস্থান করেন। ইতিমধ্যে জাতিসংঘের বাংলাদেশ আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস জানিয়েছেন, তারা মুহাম্মদ ইউনূসের নিউ ইয়র্ক সফর সফল করার জন্য প্রস্তুতি নিচ্ছেন।

এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘সাধারণ পরিষদে বক্তব্য দেবেন প্রধান উপদেষ্টা। সেইসঙ্গে অন্যান্য বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণের পাশাপাশি অন্যান্য দেশগুলোর শীর্ষ নেতৃত্বের সঙ্গে সাইডলাইনে বৈঠকের ব্যবস্থার প্রস্তুতি নিচ্ছি আমরা।’

‘সাধারণভাবে দেশ হিসেবে বাংলাদেশের বক্তব্য দেওয়ার নির্ধারিত সময় সেপ্টেম্বরের চতুর্থ সপ্তাহে হয়ে থাকে এবং ওই অনুযায়ী আমরা প্রস্তুতি নেবো’, বলেন ওই কর্মকর্তা।

/এসএসজেড/ইউএস/
সম্পর্কিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
আগামী একবছর কী করবেন খলিলুর রহমান
আমি সব সদস্য রাষ্ট্রের প্রেসিডেন্ট হবো: খলিলুর রহমান
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম