অন্তর্বর্তী সরকারের ৪ কমিটি গঠন: কোনোটিতে নেই এম সাখাওয়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ১৮:১৯আপডেট : ২২ আগস্ট ২০২৪, ১৮:৫৮

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিসহ (একনেক) চারটি গুরুত্বপূর্ণ কমিটি গঠন করেছে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। তবে গুরুত্বপূর্ণ এসব কমিটির কোনোটিতেই জায়গা হয়নি বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেনের।

বৃহস্পতিবার (২১ আগস্ট) এসব কমিটি গঠন-সংক্রান্ত পৃথক গেজেট প্রকাশিত হয়েছে।

কমিটিগুলো হচ্ছে, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক), আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা কমিটি, সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটি এবং অর্থনৈতিক বিষয়-সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটি।

প্রথম দফায় শপথ নেওয়া উপদেষ্টা পরিষদের সদস্য এম সাখাওয়াত হোসেনকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হলেও পরে দফতর পুনর্বণ্টন করে তাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়। এ ছাড়া প্রথম দফার বণ্টনে উপদেষ্টা পরিষদে সাখাওয়াত হোসেনের অবস্থান অষ্টম হলেও গত ১৬ আগস্টের পুনর্গঠনে তার ক্রমিক হয়েছে ১৪।

অন্যদিকে উপদেষ্টা পরিষদে স্থান পাওয়া কোটা আন্দোলনকারীদের দুই সমন্বয়ক নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার অবস্থান ক্রমিক প্রথম দফায় শেষের দিকে থাকলেও পুনর্বণ্টনে তাদের এগিয়ে আনা হয়েছে।

প্রথম দিন শপথ নেওয়া ১৩ জন উপদেষ্টার মধ্যে তাদের অবস্থান ছিল যথাক্রমে ১২ ও ১৩তম। পরে উপদেষ্টা পরিষদের সদস্য বাড়িয়ে এই সংখ্যা ২০ করা হলেও তাদের অবস্থান রাখা হয়েছে ১১ ও ১২তম অবস্থানে।

এদিকে গতকাল বুধবার (২১ আগস্ট) গঠিত চারটি গুরুত্বপূর্ণ কমিটির তিনটিতে স্থান পেয়েছেন নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ। এর মধ্যে একনেক ও আইনশৃঙ্খলা দুটি কমিটিতেই তারা রয়েছেন।

এর বাইরে সরকারি ক্রয়-সংক্রান্ত উপদেষ্টা কমিটিতে আসিফ মাহমুদ এবং অর্থনৈতিক বিষয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটিতে নাহিদ ইসলাম জায়গা পেয়েছেন।

/ইএইচএস/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম