দুর্গত জেলায় কৃষির সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ আগস্ট ২০২৪, ১৯:৫৭আপডেট : ২৩ আগস্ট ২০২৪, ০১:২৪

বন্যাকবলিত জেলাগুলোতে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সব দফতর, সংস্থা ও প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করেছে কৃষি মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২২ আগস্ট) কৃষি মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা প্রকাশ করা হয়েছে।

<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/YF0lM5-3TiA" title="বন্যায় ডুবে গেছে সব, খালি হাতে আশ্রয়কেন্দ্রে উঠেছেন নোয়াখালীর মানুষ" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব কে এম আলী রেজা জানিয়েছেন, চলমান বন্যায় দেশের ৮টি জেলার ৩৫৭টি ইউনিয়ন ক্ষতিগ্রস্ত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে ৪ লাখ ৪০ হাজার ৮৪০টি পরিবার। মোট ক্ষতিগ্রস্ত ২৯ লাখ ৪ হাজার ৯৬৪ জন। এখন পর্যন্ত মারা গেছেন দুজন। তাদের একজন ফেনীতে, অন্যজন ব্রাহ্মণবাড়িয়ায়।

তিনি জানিয়েছেন, বন্যাদুর্গতদের নিরাপদে রাখতে এখন পর্যন্ত এক হাজার ৫৩৪টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে ৭৫ হাজারের বেশি মানুষ আশ্রয় নিয়েছে।

<iframe width="853" height="480" src="https://www.youtube.com/embed/nnjOitvIkUk" title="নোয়াখালীতে বন্যার অবনতি, চরম দুর্ভোগে লাখ লাখ মানুষ" frameborder="0" allow="accelerometer; autoplay; clipboard-write; encrypted-media; gyroscope; picture-in-picture; web-share" referrerpolicy="strict-origin-when-cross-origin" allowfullscreen></iframe>

এদিকে, দেশের উত্তর-পূর্বাঞ্চলে আকস্মিক বন্যা দেখা দেওয়ায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রে কন্ট্রোল রুম খোলা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের উত্তর-পূর্বাঞ্চলের দফতরগুলোর সব কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে।

দুর্গত এলাকার জনগণের সার্বিক সহযোগিতায় সংশ্লিষ্ট এলাকার অভ্যন্তরীণ নদীবন্দর, দফতরের কর্মকর্তা-কর্মচারীদের ছুটিও বাতিল করা হয়েছে।

এছাড়া বন্যাকবলিত অঞ্চলের জনগণের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা ও ক্ষতিগ্রস্ত টাওয়ার মেরামতের জন্য সংশ্লিষ্ট এলাকার ডাক, টেলিযোগাযোগ বিভাগের আওতাধীন বিভিন্ন দফতর সংস্থার কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে।

/এসআই/এমএস/
সম্পর্কিত
লুটপাট চললে সরকারের হাতে হারিকেন ধরিয়ে দেওয়া হবে: তারিকুল
ঈদুল আজহায় গণমুখী ১০ বিষয় নিশ্চিত করেছে সরকার: মাহদী
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম