অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় ও কমিশনার মোজ্জাম্মেল হককে অবসর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ আগস্ট ২০২৪, ১৮:০৪আপডেট : ২৭ আগস্ট ২০২৪, ১৮:৩৪

পুলিশ সদর দফতরে কর্মরত অতিরিক্ত আইজিপি কৃষ্ণপদ রায় ও খুলনা মহানগর পুলিশের কমিশনার (ডিআইজি) মো. মোজ্জাম্মেল হককে অবসর দেওয়া হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেনের সই করা দুটি পৃথক প্রজ্ঞাপনে তাদের অবসর দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, রাষ্ট্রপতির আদেশক্রমে ২০১৮ সালের ৫৭ নম্বর আইনের ৪৫ ধারার বিধান অনুযায়ী জনস্বার্থে তাদের সরকারি চাকরি থেকে অবসর প্রদান করা হলো। তারা উভয়ই বিধি অনুসারে অবসরজনিত সুবিধাদি পাবেন। এ আদেশ দুটি অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে বলা হয়।

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশে ব্যাপক রদবদল করা হচ্ছে। পুলিশের ঊর্ধ্বতন পর্যায়ে চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল, পদোন্নতি, বদলি বা দায়িত্ব পুনর্বণ্টন করা হচ্ছে।

১৩ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে জারি করা একাধিক প্রজ্ঞাপনে রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ মনিরুজ্জামান এবং রংপুর রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেনকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়েছে।  

গত ২২ আগস্ট স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক তিনটি প্রজ্ঞাপনে অবসরে পাঠানো হয়, শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি মো. মাহাবুবর রহমান ও সদ্য সাবেক সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া এবং পুলিশ সদর দফতরের ডিআইজি জয়দেব কুমার ভদ্রকে।

আরও পড়ুন- 

পুলিশে যত রদবদল হলো

২৪ জেলার পুলিশ সুপারকে বদলি

৫৭ পুলিশ কর্মকর্তাকে ডিএমপিতে বদলি

/জেইউ/এফএস/
সম্পর্কিত
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বশেষ খবর
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি