স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে দেখা করলেন ভারতীয় হাইকমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ সেপ্টেম্বর ২০২৪, ২১:৪৯আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২৪, ২২:০০

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর (অব.) সঙ্গে দেখা করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে সচিবালয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিসে দেখা করেন তিনি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসান এই তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, সোমবার (২ সেপ্টেম্বর) বিকালে স্বরাষ্ট্র উপদেষ্টার অফিস কক্ষে সাক্ষাৎকালে দুই দেশের মধ্যে পুলিশ বাহিনী, সীমান্ত নিরাপত্তা, ভারতীয় নাগরিকদের নিরাপত্তা, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে তথ্য আদান-প্রদানসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

শুরুতে উপদেষ্টা হাইকমিশনারকে স্বাগত জানিয়ে বলেন, চলমান সংস্কারের অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আওতাধীন পুলিশসহ অন্যান্য বাহিনীতে সংস্কার করা হবে। তবে তা এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে।

বৈঠকে দুই পক্ষ সীমান্ত নিরাপত্তা বৃদ্ধির মাধ্যমে সীমান্ত হত্যা সর্বনিম্ন বা শূন্যে নামিয়ে আনার ব্যাপারে ঐকমত্য পোষণ করেন। হাইকমিশনার বাংলাদেশে বসবাসরত ভারতীয় শিক্ষার্থী ও অন্য নাগরিকদের নিরাপত্তার বিষয়ে উপদেষ্টার সহযোগিতা চাইলে তিনি তাকে এ বিষয়ে পুরোপুরি আশ্বস্ত করেন।

উপদেষ্টা এ সময় জানান, বাংলাদেশে ভারতীয় নাগরিকদের নিরাপত্তায় কোনও শঙ্কা নেই। সরকারের পক্ষ থেকে তাদের পরিপূর্ণ নিরাপত্তার ব্যবস্থা করা হবে। তিনি বলেন, ভারতীয় শিক্ষার্থীরা বাংলাদেশে এসে তাদের পাঠ কার্যক্রম শুরু করতে পারে।

উপদেষ্টা বলেন, বন্যা সতর্কীকরণ ও পূর্বাভাসের ক্ষেত্রে আমাদের দুই দেশের একসঙ্গে কাজ করা উচিত। হাইকমিশনার এক্ষেত্রে প্রয়োজনীয় তথ্য-উপাত্ত দিয়ে বাংলাদেশকে সহায়তা করা হবে বলে জানান।

হাইকমিশনার বলেন, স্বল্প পরিসরে ভারতীয় ভিসাকেন্দ্রগুলোতে বাংলাদেশি নাগরিকদের জন্য ভিসা চালু হয়েছে, তবে তা মূলত জরুরি চিকিৎসার প্রয়োজনে ও শিক্ষার্থীদের জন্য।

বৈঠকে ভারতীয় দূতাবাসের ডেপুটি হাইকমিশনার পবন কুমার তুলসীদাস বাদে, প্রথম সচিব (রাজনৈতিক) গোকুল ভি কে’সহ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/জেইউ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক উদ্যোগ চায় বাংলাদেশ
বিজিবি-বিএসএফ মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সম্মেলন ৮ জুন
জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের অভয়ারণ্য থাকবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম