বুধবার রাত থেকে যৌথ বাহিনীর অভিযান: স্বরাষ্ট্র উপদেষ্টা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১১আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৪:১১

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বৈধ অস্ত্র জমা দেওয়ার শেষ দিন আজ মঙ্গলবার। আগামীকাল বুধবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার পর থেকে অবৈধ অস্ত্র উদ্ধার ও অপরাধী গ্রেফতারে যৌথ বাহিনীর অভিযান শুরু হবে। 

আজ মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) দুপুরে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম সভা শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

এসময় স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, মাদক একটা বড় সমস্যা। এটা নিয়ন্ত্রণ করা জরুরি। মাদকের গডফাদারদের আইনের আওতায় আনা হবে।

মিয়ানমার সীমান্ত পরিস্থিতি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান উপদেষ্টা। তিনি বলেন, সেখানকার সীমান্ত সমস্যা নিরসনে কাজ চলছে।

আসন্ন দুর্গাপূজা নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আশা করি পূজা উদযাপন ভালোভাবেই সম্পন্ন হবে।

সাংবাদিকদের কোনও প্রশ্নের জবাব না দিয়ে চলে যাওয়ার সময় উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘অস্ত্র উদ্ধারসহ সব বিষয়ে সরকারের পদক্ষেপ অনগ্রাউন্ডে দেখতে পাবেন।’

/জেইউ/ইউএস/
সম্পর্কিত
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
মোহাম্মদপুর সামলানোর দায় কার?
আইনশৃঙ্খলা অবনতির সঙ্গে সরকারি দলের লোকেরাই জড়িত: বিরোধীদলীয় উপনেতা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম