ক্রীড়াঙ্গনকে দুর্নীতি এবং রাজনৈতিক বলয়মুক্ত করবে সরকার: ক্রীড়া উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২৪, ১৬:৫৮

ক্রীড়াঙ্গনকে দুর্নীতি এবং রাজনৈতিক বলয়মুক্ত করতে সরকার সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) পাকিস্তান জাতীয় ক্রিকেট দলকে হোয়াইটওয়াশ করে প্রথমবারের মতো টেস্ট সিরিজ জয়ের পর বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানানোর সময় এ কথা জানান তিনি।

পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে অনুষ্ঠিত দুই ম্যাচ টেস্ট সিরিজের দুটোতেই দাপুটে ও গৌরবময় জয় পেয়েছে বাংলাদেশ। টেস্ট স্ট্যাটাস অর্জনের ২৪ বছর পর পাকিস্তানের মাটিতে পাকিস্তানের বিপক্ষেই প্রথম টেস্ট ম্যাচ জয় এবং প্রথম টেস্ট সিরিজ জয়ের স্বাদ পেলো টিম-টাইগার্স। এ ঐতিহাসিক অর্জন উপলক্ষে জাতীয় ক্রিকেট দল এবং সংশ্লিষ্ট সকলকেই শুভেচ্ছা জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা।

মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, ‘জুলাই বিপ্লবের মাধ্যমে দেশে যে গণঅভ্যুত্থান হয়েছে তারই সুফল পাওয়া যাচ্ছে ক্রীড়াঙ্গনের প্রতিটি ক্ষেত্রে। পাকিস্তানকে টেস্টে প্রথমবার হোয়াইটওয়াশ করা কিংবা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতা, সবকিছুই নতুন বাংলাদেশের প্রতিফলন’।

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়ে দেশের ক্রীড়া ক্ষেত্রের প্রতিটি পর্যায়ে সাফল্যের এ ধারা অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের এই উপদেষ্টা।

/এসএমএ/এমএস/
সম্পর্কিত
মশক নিধন বৈজ্ঞানিক বিষয়, ডোবার পাশে সমাধান নেই: আসিফ মাহমুদ
‘কালশী বস্তির আগুনে ষড়যন্ত্রের শঙ্কা উড়িয়ে দেওয়ার সুযোগ নেই’
‘টাকা নেওয়ার’ অভিযোগ: কুমিল্লার প্রশাসককে ‘মূর্খ’ বললেন আসিফ মাহমুদ
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম