মন্ত্রী যখন বাসযাত্রী

ওমর ফারুক
১২ মার্চ ২০১৬, ২০:০৮আপডেট : ১২ মার্চ ২০১৬, ২০:১৬

গণপরিবহনে সড়ক যোগাযোগ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ছবি: মন্ত্রীর ফেসবুক থেকে রাজধানীর গণপরিবহনে সাধারণ মানুষই চলাচল করে বেশি। ক্ষমতা কম বলে এসব যাত্রীর কথায় কান দেন না চালকরা। তাই নিজেদের ইচ্ছামতো যাত্রী ভরাট করে বাদুরঝোলা বাস নিয়ে ছুটে চলেন গন্তব্যে। এতে যাত্রীদের অবস্থা কি হলো সেটা দেখারও সময় নেই মুনাফালোভী চালকদের। কিন্তু কোনও মন্ত্রী যদি যাত্রীবেশে হঠাৎ এ ধরনের বাসচালকের সামনে হাজির হয়ে কাগজপত্র দেখতে চান তখন অবস্থা কেমন হয়?
এমনই এক দৃশ্যে অবতারণা হয় শনিবার দুপুরে রাজধানীর বিমানবন্দর সড়কে। বিআরটিএ-এর মোবাইল কোর্ট তখন ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চালাচ্ছিলেন। এ অভিযান দেখতে গিয়েছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
রেডিসন হোটেলের বিপরীতে সিটি সার্ভিসের বাসগুলো যাত্রী ওঠানামা করছে। এমন সময় সেতুমন্ত্রী একটি বাসে চড়েন। চালক ভাবলেন আর দশটা যাত্রীর মতই তিনি। তাই তার কোনও প্রতিক্রিয়া হলো না। কিছুটা এগিয়ে মন্ত্রী বললেন, গাড়ির কাগজপত্র দেখান। বিআরটিএ-এর লোকজন মন্ত্রীর পরিচয় দিলেন। ভ্যাবাচ্যাকা খেলেন চালক। কিছুক্ষণ হা করে রইলেন। কিন্তু ততক্ষণে তার পরিণাম লিপিবদ্ধ হয়ে গেছে বিআরটিএ-এর মামলার কাগজে। অতিরিক্ত যাত্রী বহনের জন্য বাসটির বিরুদ্ধে মামলা দায়ের করল বিআরটিএ।
অভিযান চলাকালে মন্ত্রী সিএনজিচালিত অটোরিকশা থামিয়ে গাড়িটি মিটারে চলছে কি না—তাও পরীক্ষা করেন। ঘণ্টাখানেক চলে তার এই সড়কে অবস্থান।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী বলেন, বিভিন্ন অপরাধে সকাল থেকে দুপুর পর্যন্ত ২২টি গাড়িকে জরিমানা করা হয়েছে। পাশাপাশি ৫টি বাস ডাম্পিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে।  তিনি বলেন, বিআরটিএ-এর অভিযান অব্যাহত থাকবে।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক