বিমানবন্দরে অফিস করেছেন বিমান মন্ত্রী,আসেননি সচিব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০১৬, ২০:৩৭আপডেট : ১২ মার্চ ২০১৬, ২০:৪৪

রাশেদ খান মেনন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অফিস করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এমপি ।শনিবার সকালে তিনি বিমানবন্দরে অফিসিয়াল কার্যক্রম ছাড়াও বন্দরের কার্গো কমপ্লেক্স পরিদর্শন করেন।তিনি স্ক্যানার,পণ্য শিপমেন্টের সিকোয়েন্স প্রভৃতি পর্যবেক্ষণ করেন।মন্ত্রীর পাশাপাশি বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিবেরও বিমানবন্দরে অফিস করার সিদ্ধান্ত থাকলেও তিনি আসেননি।
জানা গেছে,বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ,ব্যবস্থাপনা আন্তর্জাতিক পর্যায়ে উন্নীতকরণ,বাংলাদেশ ও যুক্তরাজ্যের সমন্বিত পরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশ থেকে কার্গোপণ্য পরিবহনে যুক্তরাজ্যের অস্থায়ী নিষেধাজ্ঞার প্রেক্ষাপটে গত ১০ মার্চের সভার সিদ্ধান্ত হয় মন্ত্রী ও সচিব ৩১ মার্চ পর্যন্ত দিনের কোনও একটি সময়ে বিমানবন্দরে অফিস করবেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সাংবাদিকদের বলেন, বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে ইতোমধ্যে পুরো বিমানবন্দরকে সিসি টিভির আওতায় নিয়ে আসা হয়েছে। লাউড স্পিকারে নির্দিষ্ট বিরতি দিয়ে নিরপত্তা বার্তা প্রচারিত হচ্ছে।আন্তর্জাতিকমানের স্ক্যানার বসানো হয়েছে।সিভিল অ্যাভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের কর্মকর্তা-কর্মচারীদের প্রশিক্ষণ চলমান রয়েছে।

বিমানবন্দরের কার্গো কমপ্লেক্সের উন্নয়ন এবং নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানোর প্রেক্ষাপটে ৩১ মার্চের মধ্যে কার্গো পরিবহনে যুক্তরাজ্যের সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ সময় সিভিল অ্যাভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল সানাউল হক, বিমান বাংলাদেশ-এর ভারপ্রাপ্ত এমডি আসাদুজ্জামান, মন্ত্রণালয়ের যুগ্মসচিব আবুল হাসনাত জিয়াউল হক, মন্ত্রীর একান্তসচিব এটিএম নাসির মিয়া,সিভিল অ্যাভিয়েশনের মেম্বার অপারেশন মোস্তাফিজুর রহমান, হযরত শাহজালাল বিমান বন্দরের পরিচালক জাকির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

/সিএ /এপিএইচ/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম