রোহিঙ্গাদের পুনর্বাসন প্রক্রিয়া ত্বরান্বিত করার নির্দেশ প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৪২

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বাংলাদেশে অবস্থানরত রোহিঙ্গাদের দ্রুত তৃতীয় কোনও দেশে পুনর্বাসনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেছেন। আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে রোহিঙ্গাদের দ্রুত পুনর্বাসনের ওপর জোর দেন প্রধান উপদেষ্টা।

রবিবার (৮ সেপ্টেম্বর) প্রধান উপদেষ্টার কার্যালয়ে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা আইওএম বাংলাদেশের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে রোহিঙ্গা পুনর্বাসন নিয়ে আলোচনা হয়।

আইওএম বাংলাদেশের মিশন প্রধান আবদু সাত্তার ইসোয়েভ এ সময় যুক্তরাষ্ট্রসহ উন্নত দেশগুলোতে রোহিঙ্গাদের পুনর্বাসনের চিত্র তুলে ধরেন।

যুক্তরাষ্ট্রে হাজার হাজার রোহিঙ্গাকে তাদের দেশে পুনর্বাসনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে, তবে প্রক্রিয়াটি ত্বরান্বিত হয়নি বলেও বৈঠকে জানানো হয়।

প্রধান উপদেষ্টা এই প্রক্রিয়া দ্রুত করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দেন।

তিনি বাংলাদেশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বলেন, ‘পুনর্বাসন প্রক্রিয়া সহজ, নিয়মিত ও মসৃণ হতে হবে।’

তিনি আইওএম ও বাংলাদেশ সরকারের কর্মকর্তাদের বলেন, ‘প্রক্রিয়াটি সহজতর হওয়া উচিত।’

আইওএম বাংলাদেশ প্রধান বলেন, ‘১২ বছরের ব্যবধানে ২০২২ সালে রোহিঙ্গাদের পুনর্বাসন পুনরায় শুরু হয়েছিল, তবে কেবল এ বছরই প্রক্রিয়াটি কিছুটা গতি পেয়েছে।’

এ সময় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন, পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন, স্বরাষ্ট্র সচিব আব্দুল মোমেন, প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক সচিব লামিয়া মোরশেদ, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসান, আইওএমের ডেপুটি চিফ অব মিশন ফাতিমা নুসরাত গাজ্জালি উপস্থিত ছিলেন।

/এসও/এপিএইচ/
সম্পর্কিত
রোহিঙ্গাদের জন্য ২০ লাখ ইউরো অনুদান দিলো ফিনল্যান্ড
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম