সোনালি ব্যাগ বহুল ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে: এম সাখাওয়াত হোসেন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৪আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২৪

পরিবেশবান্ধব সোনালি ব্যাগ বহুল ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন।

রবিবার (৮ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে উপদেষ্টার অফিসকক্ষে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের (এসসিবি) প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা জানান। এ দিন উপদেষ্টার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশ স্পেশালাইজড টেক্সটাইল অ্যান্ড পাওয়ারলুম ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের (বিএসটিএমপিআইএ) প্রতিনিধিদল।

সাক্ষাতে এসসিবির চেয়ারম্যান মো. রেজাউল করিম বলেন, ‘বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স কাউন্সিলের কোনও প্রতিনিধি নেই।’ তিনি উপদেষ্টার কাছে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের একজন প্রতিনিধি অন্তর্ভুক্ত করার অনুরোধ জানান। এ সময় দেশের রফতানি বাণিজ্য ও বন্দর কার্যক্রমে এসসিবির ভূমিকা তুলে ধরেন তিনি। চেয়ারম্যান রেজাউল করিম পাট থেকে তৈরি সোনালি ব্যাগের ভূয়সী প্রশংসা করেন।

দেশের রফতানি খাতে শিপার্স কাউন্সিলের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে জানান উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন। তিনি বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের বোর্ডে শিপার্স প্রতিনিধি অন্তর্ভুক্তির বিষয়টি বিবেচনার জন্য সভাতে উপস্থিত ভারপ্রাপ্ত সচিবকে নির্দেশ দেন। পরিবেশবান্ধব সোনালি ব্যাগ বহুল ব্যবহারের উদ্যোগ নেওয়া হবে এবং এ ক্ষেত্রে সংশ্লিষ্ট অন্যান্য মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় নৌপরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সঞ্জয় কুমার বণিক, অতিরিক্ত সচিব সুরাইয়া পারভীন শেলী, এসসিবির সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল আহসান, ভাইস চেয়ারম্যান গনেশ চন্দ্র সাহা ও শিপার্স কাউন্সিল অব বাংলাদেশের সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে সাক্ষাতকালে বিএসটিএমপিআইএ’র সভাপতি হামিদুল হক খোকন টেক্সটাইল শিল্পের বিকাশ ও আধুনিকায়নে বিনিয়োগ বৃদ্ধির জন্য তহবিল গঠনের নীতি প্রণয়নের বিষয় নিয়ে আলোচনা করেন। এ ক্ষেত্রে ব্যাংক সুদের হার কমানোর জন্য অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করতে অনুরোধ জানান তিনি।

উপদেষ্টা এম সাখাওয়াত দেশের টেক্সটাইল খাতের উন্নয়নে গুরুত্বপূর্ণ ও চিহ্নিত দিকগুলো নিয়ে কাজ করার আশ্বাস দেন। এ খাতের বিকাশে বস্ত্র ও পাট উপদেষ্টা সংশ্লিষ্টদের সহযোগিতা কামনা করেন।

এ সময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব মো. আব্দুর রউফ, অতিরিক্ত সচিব সুব্রত শিকদার, বিএসটিএমপিআইএ’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো. জাহাংগীর কবীর, আব্দুস সালাম ভূঁইয়া এবং বিএসটিএমপিআইএ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এসআই/আরকে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
খুলনায় মহাসড়ক অবরোধ করে পাটকল শ্রমিকদের বিক্ষোভ
বন্ধ কারখানা চালু করতে প্রধানমন্ত্রীর বৈঠক
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম