সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান এহসানুল গণি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ মার্চ ২০১৬, ১৪:২৬আপডেট : ১৩ মার্চ ২০১৬, ১৪:২৭

সিভিল এভিয়েশন অথরিটি সিভিল এভিয়েশনের নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন এয়ার ভাইস মার্শাল এহসানুল গণি চৌধুরী। তিনি এয়ার ভাইস মার্শাল সানাউল হকের স্থলাভিষিক্ত হলেন। বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন রবিবার সচিবালয়ে সাংবাদিকের এ তথ্য জানান।
যুক্তরাজ্যে কার্গো বিমান চলাচল বন্ধ প্রসঙ্গে মন্ত্রী বলেন, ব্রিটেনর সব শর্ত পূরণ করেছি। নিরাপত্তা কর্মীদের প্রশিক্ষণের ব্যবস্থা করেছি, নতুন স্ক্যানিং মেশিন স্থাপন করছি। বিমানবন্দরের নিরাপত্তার জন্য ২৫০ জনের বিশেষ নিরাপত্তা টিম গঠন করেছি। এছাড়া আন্তর্জাতিক টার্মিনালের ক্ষেত্রে টিকেট, ভিসা ছাড়া বিমানবন্দরে অন্যের প্রবেশ নিষিদ্ধ করেছি। অভ্যন্তরীণ টার্মিনালের বেলায় মূল টিকিট ও জাতীয় পরিচয় পত্র ছাড়া কেউ ঢুকতে পারবে না। এখন কার্গো চলাচলের বিষয়ে ব্রিটেন কী সিদ্ধান্ত নেয় সেটাই দেখার বিষয়। তবে আমি মনে করি যাত্রী পরিবহনের ক্ষেত্রে এর কোনও প্রভাব পড়বে না।
উল্লেখ্য, রবিবার বিকালে বাংলাদেশে নবনিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অ্যালিসন ব্লেক, বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননসহ উচ্চ পর্যায়ের কর্মকর্তারা প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।
/এসআই/বিটি/এজে

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম