গুমের অভিযোগ নিচ্ছে কমিশন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ১৭:৫৬

গত ১৪ বছরে গুম বা এ সংক্রান্ত ঘটনার অভিযোগ চেয়েছে এ সংক্রান্ত কমিশন। আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত অভিযোগ নেওয়া হবে। কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা ডাকে বা কমিশনের ই-মেইলে অভিযোগ জমা দেওয়া যাবে।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারি এই তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থা– বাংলাদেশ পুলিশ, র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), বিশেষ শাখা, গোয়েন্দা শাখা, আনসার ব্যাটালিয়ন, জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই), প্রতিরক্ষা বাহিনী, প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদফতর (ডিজিএফআই), কোস্ট গার্ডসহ দেশের অন্য যে কোনও আইন প্রয়োগ ও বলবৎকারী সংস্থার কোনও সদস্যের মাধ্যমে ২০১০ সালের ১ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুম হওয়া ব্যক্তিদের সন্ধানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কমিশন অব ইনকোয়ারি গঠন করে।

এই কমিশন আগামী ১৫ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত গুম সংক্রান্ত অভিযোগ নেবে। জোরপূর্বক গুমের ঘটনার ভিকটিম নিজে অথবা পরিবারের কোনও সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোন ব্যক্তি অভিযোগ দিতে পারবেন। তারা ১৫ সেপ্টেম্বর থেকে প্রতি কর্মদিবসে সকাল ১০টা ৩০ মিনিট থেকে বিকাল ৪টা পর্যন্ত লিখিতভাবে অভিযোগ দাখিল করতে পারবেন।

তবে বর্ণিত সময়সূচি অনুযায়ী অভিযোগ দাখিলের জন্য হটলাইনের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

প্রতিটি অভিযোগনামায় অন্যান্য তথ্যের সঙ্গে অভিযুক্ত গুমের ঘটনার সুনির্দিষ্ট বিবরণ, ঘটনার স্থান, তারিখ ও সময়, অভিযোগকারী ও তার বাবা/মায়ের নাম, ভিকটিমের নাম ও তার বাবা/মায়ের নাম, ভিকটিমের সঙ্গে অভিযোগকারীর সম্পর্ক, অভিযোগকারী ও ভিকটিমের ডাক-ঠিকানা, মোবাইল নম্বর, ই-মেইল এবং অভিযুক্ত বা সন্দেহভাজন ব্যক্তি বা সংস্থার নাম-ঠিকানা ইত্যাদি অবশ্যই উল্লেখ করতে হবে। এছাড়াও অভিযোগনামায় বর্ণিত গুমের ঘটনার সমর্থনে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ, সাক্ষীদের নাম-ঠিকানার তালিকাসহ অভিযোগকারী ও ভিকটিমের জাতীয় পরিচয়পত্র (যদি থাকে) দাখিল করার জন্য অনুরোধ করা যাচ্ছে।

কমিশন থেকে পরবর্তীতে প্রয়োজনবোধে অভিযোগ দাখিলকারী ও অভিযুক্ত ব্যক্তি বা তার প্রতিষ্ঠান বা সংস্থার সঙ্গে যোগাযোগ করে পরবর্তী কার্যক্রম নেওয়া হবে।

হটলাইন নম্বর–০১৭০১৬৬২১২০, ০২-৫৮৮১২১২১, ই-মেইল- [email protected]

/এফএস/
সম্পর্কিত
গুমের মামলায় বেনজীরের ক্যাশিয়ারকে গ্রেফতার দেখালো ট্রাইব্যুনাল
আওয়ামী আমলে গুম-হত্যার অভিযোগে ফের ট্রাইব্যুনালে বিএনপি
প্রতিদিন অসংখ্য খুন-ধর্ষণ হচ্ছে, সংসদে জামায়াত এমপি বাতেন
সর্বশেষ খবর
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান