বেতারে জনগণের জীবনের গল্প প্রচারের তাগিদ তথ্য উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৪ সেপ্টেম্বর ২০২৪, ০০:৪৬আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:২৭

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম বাংলাদেশ বেতারের আধুনিকায়ন প্রসঙ্গে বলেছেন, নিউ মিডিয়ার উপযোগী করে বেতারে বৈচিত্র্যময় অনুষ্ঠান তৈরি করতে হবে। বেতারের অনুষ্ঠান যত যুগোপযোগী হবে, এটি তত জনগণের কাছাকাছি যেতে পারবে।

বেতারে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের বার্তা প্রচারের পাশাপাশি জনগণের জীবনের গল্প প্রচারের ওপর গুরুত্বারোপ করেন তিনি।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বাংলাদেশ বেতারের কর্মকর্তাদের নিয়ে আয়োজিত মতনিমিয় সভায় তিনি এসব কথা বলেন। উপদেষ্টা বলেন, আমরা আমাদের দেশ, আমাদের এই যে অভ্যুত্থান, সেটিকে প্রাধান্য রেখে, মানদণ্ড রেখে সব স্বাধীনতা কিন্তু নিশ্চিত করতে চাই।

বেতারের সংস্কার প্রস্তাব প্রণয়ন করে তা দ্রুত উপস্থাপনের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান উপদেষ্টা।

সভায় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবের রুটিন দায়িত্বে নিয়োজিত নজরুল ইসলাম, বাংলাদেশ বেতারের মহাপরিচালক রবীন্দ্রশ্রী বড়ুয়া, অতিরিক্ত মহাপরিচালক ছালাহ্ উদ্দিন, এ এস এম জাহীদ ও প্রধান প্রকৌশলী মুনীর আহমদ বক্তব্য প্রদান করেন।

মতবিনিময় সভা শেষে জাতীয় বেতার ভবন আধুনিকায়ন ও ডিজিটাল স্টুডিওসহ মাস্টার কন্ট্রোল রুমের উদ্বোধন এবং বেতারের অনুষ্ঠান ও বার্তা বিভাগের স্টুডিও পরিদর্শন করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

পরিদর্শন শেষে উপদেষ্টা বৈষম্যবিরোধী আন্দোলনের প্রেক্ষাপট ও সমসাময়িক বিভিন্ন বিষয়ে বেতারে সাক্ষাৎকার প্রদান করেন।

/এসআই/এএকে/এফএস/
সম্পর্কিত
ঈদের নামাজ শেষে মুসল্লিদের সঙ্গে নাহিদ ইসলামের শুভেচ্ছা বিনিময়
‘সরকারের মধ্য থেকে এস আলম ও সালমান এফ রহমান হওয়ার প্রতিযোগিতা হচ্ছে’
ডিজিটাল সক্ষমতা ছাড়া রাষ্ট্রীয় নিরাপত্তা ও উন্নয়ন ঝুঁকিতে পড়বে: তথ্যমন্ত্রী 
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম