ট্রাফিক আইন লঙ্ঘন: জরিমানা বাড়াতে চায় পুলিশ

ওমর ফারুক
১৪ মার্চ ২০১৬, ০১:০১আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০১:০৯

ট্রাফিক সিগন্যাল প্রস্তাবিত মোটরযান আইনে ট্রাফিক বিধি লঙ্ঘনে জরিমানা বাড়াতে চায় পুলিশ। কেননা এখনকার আইনে বিধি লঙ্ঘনের দায়ে যে জরিমানা করা হয় সেটা খুবই কম। এতে একই অপরাধ বারবার হচ্ছে। তাই জরিমানা বাড়ালে গাড়ি মালিকদের আর্থিক ক্ষতিতে টনক নড়বে।
এমন যুক্তি দেখিয়ে পুলিশের পক্ষ থেকে জরিমানা বাড়ানোর প্রস্তাব করা হয়েছে। রবিবার ‘সড়ক পরিবহন খাতের বিদ্যমান সমস্যা’ নিয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে আয়োজিত এক পর্যালোচনা সভায় এ প্রস্তাবের পক্ষে অবস্থান নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ট্রাফিক আইন ভায়োলেশনের জরিমানা খুবই নগণ্য। এটাকে আরও বাড়ানো দরকার।
স্বরাষ্ট্রমন্ত্রীর এ বক্তব্যের পর বিআরটিএ-এর চেয়ারম্যান মো. নজরুল ইসলাম বলেন, প্রস্তাবিত এই আইন তৈরি করে আমরা মন্ত্রণালয়ে জমা দিয়েছি।
বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির মহাসচিব খন্দকার এনায়েতউল্লাহ তখন বলেন, বর্তমান আইনে যে অপরাধের জন্য দেড় হাজার টাকা জরিমানার বিধান রয়েছে, নতুন আইনে ওই জরিমানা ১০ হাজার টাকা করার প্রস্তাব করা হয়েছে। তিনি বলেন, রাস্তায় গাড়ি রাখার নির্ধারিত স্থান নেই। তাহলে গাড়ি রাখব কোথায়? পুলিশ অবৈধ পার্কিংয়ের অভিযোগে নিয়মিত মামলা করছে। এসবে আমরা আপত্তি জানাচ্ছি।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ঠিক আছে। আইন তো এখনই পাস হচ্ছে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি সবার মতামত নিয়ে এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। এপ্রিল মাসে আইনটি নিয়ে একটা ওয়ার্কশপ করা হবে। সেখান থেকে পাওয়া প্রস্তাব ও সুপারিশ অনুযায়ী আইন প্রণয়ন করা হবে।

জানা গেছে, সড়ক পরিবহন সেক্টরে শৃঙ্খলা আনতে মোটরযান অধ্যাদেশ-১৯৮৩-এর পরিবর্তে সরকার ‘সড়ক পরিবহন আইন-২০১৬’ প্রণয়ন করছে। এই আইনের খসড়া গত ২৪ জানুয়ারি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের ওয়েবসাইটে মতামত প্রদানের জন্য প্রকাশ করা হয়। ১৫ ফেব্রুয়ারি ছিল মতামত প্রদানের শেষ দিন।

জানা গেছে, ‘সড়ক নিরাপত্তা সম্পর্কিত মাল্টি-স্টেকহোল্ডার সামাজিক জোটের’ পক্ষে তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান গত ১৫ ফেব্রুয়ারি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বরাবরে পত্র দিয়ে এ বিষয়ে মতামত প্রদানের সময় বৃদ্ধির অনুরোধ জানান।

বাংলাদেশ যাত্রীকল্যাণ সমিতির মহাসচিব মোজাম্মেল হক চৌধুরী বাংলা ট্রিবিউনকে বলেন, অতীতের মতো এবারও সংশ্লিষ্টদের বাদ দিয়ে আইন চূড়ান্ত করা হলে পরিবহন খাতের নৈরাজ্য কখনও বন্ধ হবে না।

/এমএনএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম