তারেক মাসুদ ও মিশুক মুনীর নিহতের ক্ষতিপূরণ মামলার বিচার শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ০৯:০০আপডেট : ১৪ মার্চ ২০১৬, ০৯:০০

তারেক মাসুদ ও মিশুক মুনীর

চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ সড়ক দুর্ঘটনায় পাঁচজনের নিহত হওয়ার ঘটনায় দায়ের করা ক্ষতিপূরণ মামলার বিচার রবিবার থেকে হাইকোর্টে শুরু হয়েছে।

বিচারপতি জিনাত আরা ও বিচারপতি কে এম কামরুল কাদের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এ মামলার বিচারিক কার্যক্রম শুরু হয়েছে।

দুর্ঘটনায় নিহত তারেক মাসুদের স্ত্রী ক্যাথরিন মাসুদ মোট ৭ কোটি ৭৬ লাখ ২৫ হাজার ৪৫২ টাকা ক্ষতিপূরণ চেয়ে এ মামলাটি করেন। দুর্ঘটনায় দায়ী বাসের মালিক, রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানিসহ তিনজনকে এ মামলার বিবাদী করা হয়েছে।

প্রথম দিনে ক্যাথরিন মাসুদের সাক্ষ্যগ্রহণ করা হয়। বাদীপক্ষে মামলা পরিচালনা করছেন বিশিষ্ট আইনজীবী ড. কামাল হোসেন। রিলায়েন্স ইন্স্যুরেন্স কোম্পানির পক্ষে শুনানি করেন আইনজীবী ইমরান এ সিদ্দিক।

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলা এলাকায় ২০১১ সালের ১৩ আগস্ট সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও এটিএন নিউজের প্রধান নির্বাহী মিশুক মুনীরসহ পাঁচজন নিহত হন।

প্রসঙ্গত, মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতে এ বিষয়ে দায়ের করা হত্যা মামলাটির বিচার চলছে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম