ঢাকা সফরে আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ অক্টোবর ২০২৪, ১৯:২২আপডেট : ০১ অক্টোবর ২০২৪, ১৯:৪০

আগামী ৪ অক্টোবর সংক্ষিপ্ত সফরে ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের জাতিসংঘ সাধারণ অধিবেশন নিয়ে সংবাদ সম্মেলনে মঙ্গলবার (১ অক্টোবর) সন্ধ্যায় তিনি এ কথা বলেন।

উপদেষ্টা বলেন, এটি অফিসিয়াল সফর এবং সফরের সব উপাদান এখানে থাকছে। এই সরকার দায়িত্ব গ্রহণের পর প্রথম যিনি ফোন করেছিলেন তিনি হচ্ছেন আনোয়ার ইব্রাহিম। ব্যক্তিগতভাবে তিনি প্রফেসর ইউনূসের খুব কাছের মানুষ। আমরা হয়তো আরও বড় সফরের আয়োজন করতাম। কিন্তু উনি বলেছেন এখনই আসবেন এবং প্রফেসর ইউনূসের সঙ্গে দেখা করবেন।

এই সফরে একান্ত আলোচনা, দ্বিপক্ষীয় বৈঠক, প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎসহ সবকিছু থাকবে বলে তিনি জানান।

তৌহিদ হোসেন বলেন, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ৫৮ সদস্যের প্রতিনিধি দল নিয়ে ঢাকায় আসবেন। তাদের মধ্যে থাকবেন পররাষ্ট্রমন্ত্রী, বাণিজ্য ও বিনিয়োগমন্ত্রী, পরিবহন উপমন্ত্রী, ধর্ম বিষয়ক উপমন্ত্রী, দুই জন সংসদ সদস্য এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা।

মালয়েশিয়ার সঙ্গে আমাদের বিভিন্নমুখী সম্পর্ক রয়েছে। সবকিছু নিয়ে আলোচনা হবে। ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ, আমাদের শ্রমশক্তির বিষয় আছে। আবার এগুলোতে সমস্যাও আছে। আমরা চেষ্টা করবো সব সমস্যা দূর করার। আগামী বছর আসিয়ানের চেয়ারম্যান হবে মালয়েশিয়া এবং বাংলাদেশ চায় ওই সংগঠনের সেক্টরাল ডায়ালগ পার্টনার হওয়ার জন্য মালয়েশিয়া সহায়তা করুক। এছাড়া রোহিঙ্গা বিষয়ে মালয়েশিয়া সবসময় সহানুভূতিশীল এবং বাংলাদেশের পক্ষে রয়েছে, তিনি জানান।

/এসএসজেড/এফএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রথম সফরে মালয়েশিয়া যাবেন প্রধানমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম