পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধ করলেন উপদেষ্টা সাখাওয়াত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ অক্টোবর ২০২৪, ০০:১৫আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ০২:৪৭

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন বলেছেন, সুপারশপে পাটের ব্যাগ চালুর মাধ্যমে পাটের অভ্যন্তরীণ ব্যবহার বাড়বে। এই ব্যাগের চাহিদা বাড়লে জোগানও বাড়বে। এতে প্রান্তিক পাট কৃষকেরা পাটের দাম পাবেন, তাদের উপকার হবে।

মঙ্গলবার (১ অক্টোবর) রাজধানীর গুলশানে ইউনিমার্ট সুপারশপে পলিথিনের পরিবর্তে পাটের ব্যাগ ব্যবহারে ক্রেতাদের উদ্বুদ্ধ করতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের নেওয়া এক কর্মসূচিতে তিনি এ কথা বলেন।

অন্তর্বর্তী সরকারের এ উদ্যোগকে যুগান্তকারী অভিহিত করে উপদেষ্টা এম সাখাওয়াত জানান, 'পলিথিনের ব্যাগ ব্যবহারে নদীসহ প্রাকৃতিক পরিবেশ নষ্ট হয়ে বিপদজনক অবস্থা তৈরি হয়েছে। একসময় পাটকে গোল্ডেন ফাইবার বলা হতো। এখন অনেকেই জানে না কীভাবে পাট চাষ করতে হয়। এখন সময়ের সঙ্গে পাটের কত বড় অর্থকরী ফসল তা জানবে। আমি মনে করি, অন্তর্বর্তী সরকারের পলিথিন বন্ধের এ যুগান্তকারী উদ্যোগকে সফল করতে সকলের সহযোগিতা প্রয়োজন। আমরা সুপারশপ থেকে এ উদ্যোগ বাস্তবায়ন চালু করেছি। পণ্যে পাট মোড়কের আইন ব্যবহার করে পাটের ব্যাগ ব্যবহার নিশ্চিত করা হবে। পাটের ব্যাগের চাহিদা বাড়লে এর জোগানও বাড়বে। পরিবেশবান্ধব সোনালি ব্যাগ তৈরি করছি, আগামীতে সেটাও বাজারজাত করা হবে।'

উপদেষ্টা সাখাওয়াত হোসেন ইউনিমার্ট ও স্বপ্ন উভয় সুপারশপ পরিদর্শনকালে ক্রেতাদের মাঝে পাট ব্যাগ বিতরণ করেন। এসময় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব তসলিমা কানিজ নাহিদা, অতিরিক্ত সচিব এ, এন, এম, মঈনুল ইসলাম, পাট অধিদফতরের  মহাপরিচালক জিনাত আরা, এইচ অ্যান্ড এইচ ফাউন্ডেশনের সভাপতি এম সাফাক হোসেন, ইউনিমার্ট ও স্বপ্ন সুপারশপের নির্বাহী প্রধানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

/এসআই/এমএস/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
একটি পক্ষ নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে বন্দরে বিশৃঙ্খলা সৃষ্টি করছে: নৌ উপদেষ্টা 
চট্টগ্রাম বন্দরে কর্মবিরতি দুই দিন স্থগিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি