ডিসি নিয়োগ নিয়ে ‘ফেক নিউজ’ হয়েছে, গুরুত্ব দিচ্ছি না: মোখলেস উর রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ অক্টোবর ২০২৪, ১৬:০০আপডেট : ০৪ অক্টোবর ২০২৪, ০১:৫১

জেলা প্রশাসকদের (ডিসি) পদায়নকে কেন্দ্র করে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোখলেস উর রহমান ও একই মন্ত্রণালয়ের যুগ্ম সচিব জিয়া উদ্দিনের ম্যাসেজ আদান প্রদান নিয়ে দৈনিক কালবেলা পত্রিকা যে খবর প্রকাশ করেছে সেটিকে ‘ফেক নিউজ’ বলে উল্লেখ করেছেন মোখলেস উর রহমান। এই খবরকে তিনি ‘কোনও গুরুত্ব দিচ্ছেন না’ বলেও জানিয়েছেন।

বৃহস্পতিবার (৩ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের কাছে প্রতিক্রিয়ায় মোখলেস উর রহমান তার অবস্থান তুলে ধরেন। তিনি বলেন, খবরে যে মোবাইলের কথা বলা হয়েছে সেটি আইফোন। আইফোন কি আমি ব্যবহার করি? আমি ব্যবহার করি স্যামসাং। উনারা কে কী দেখালো সেটা উনাদের কাছে জিজ্ঞেস করবেন। আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ। সরকার যে মোবাইল ফোন দিয়েছে, আমি সেটাও ব্যবহার করি না।  আমি আমার নিজের নম্বরই ব্যবহার করি।

এ বিষয়ে কোনও ব্যবস্থা নেবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, স্ট্যান্টবাজি নিউজ করতে চাইলে আমাকে এ ধরনের প্রশ্ন করতে পারেন, যার বিন্দু-বিসর্গ সত্যতা নেই। আমাকে এই কোশ্চেন করার আগে নিজেকে প্রশ্ন করেন কতটা যৌক্তিক হচ্ছে আপনার এই কোশ্চেন করা।

পুনরায় কোনও পদক্ষেপ নেবেন কিনা জানতে চাইলে মোখলেস উর রহমান বলেন, ইতোমধ্যে তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে, কার কার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এ জন্য তথ্য মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে। যে ব্যক্তি এই ভুয়া চেক ইস্যু করেছেন তাকে অ্যারেস্ট করার জন্য স্বরাষ্ট্র সচিবকে চিঠি দেওয়া হয়েছে। দুই একদিনের মধ্যে সে অ্যারেস্ট হবে, আপনারা নিউজ করতে পারবেন। আর বাংলাদেশ ব্যাংকে চিঠি দিয়ে বলা হয়েছে এ ধরনের অ্যাকাউন্ট খোলা বন্ধ করার প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।

তিনি বলেন, যারা এটা করেছে তাকে আমরা কতটা গুরুত্ব দেই? একটা রাস্তার লোক অনেক কথা বলতে পারে, তাই বলে রাস্তার লোকের পেছনে আমি দৌড়াবো? আমরা সরকারের পজিশনে থেকে জনগণের সঙ্গে কাজ করি। যেভাবে আছি সেভাবেই কাজ করবো যতদিন আল্লাহ হায়াতে রাখে।

মোখলেস উর রহমান বলেন, অভিযোগ যিনি করেছেন এবং যে অভিযোগ করেছেন, এটিকে আমি মূল্যহীন মনে করি।

উল্লেখ্য, আওয়ামী লীগ সরকার পতনের পর জেলা প্রশাসক (ডিসি) পদায়ন নিয়ে সচিবালয়ে আন্দোলন-বিক্ষোভ হয়েছে। এসময় জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক যুগ্ম সচিবের (এপিডি) কক্ষ থেকে ৩ কোটি টাকার একটি চেক উদ্ধার করা হয় বলে জানানো হয় দৈনিক কালবেলায় প্রকাশিত প্রতিবেদনে। পদায়ন হওয়া এক জেলা প্রশাসকের পক্ষে ওই যুগ্ম সচিবকে চেকটি দেন এক ব্যবসায়ী। তবে কাঙ্ক্ষিত জেলায় পদায়ন না হওয়ায় চেকের বিপরীতে টাকা জমা দেননি ডিসি। ঘটনা ফাঁস হওয়ায় বিপাকে পড়েছেন ওই ব্যবসায়ী। বিষয়টি নিয়ে সরকারের একাধিক গোয়েন্দা সংস্থা তদন্ত করছে বলেও ওই প্রতিবেদনে জানানো হয়েছে।

এরপর বিষয়টি খতিয়ে দেখতে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে জনপ্রশাসন মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. রেজাউল মাকছুদ জাহেদীকে বিষয়টি তদন্তের নির্দেশ দিয়ে ২৪ সেপ্টেম্বর প্রজ্ঞাপন জারি করা হয়।

এরমধ্যে ৩ অক্টোবর দৈনিক কালবেলা প্রকাশিত আরেকটি খবরে বলা হয়, খোদ জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান এবং দুজন যুগ্ম সচিব ড. জিয়াউদ্দিন আহমেদ ও আলী আযম সরাসরি প্রশাসনে নিয়োগ-পদায়ন নিয়ে দুর্নীতিতে জড়িত। হোয়াটসঅ্যাপে মোখলেস উর রহমান  ও  জিয়াউদ্দিন আহমেদের মধ্যে কথোপকথনের কিছু স্ক্রিনশটও প্রকাশ করা হয়।

আরও পড়ুন- 

‘তিন কোটিতে ডিসি পদায়ন’ তদন্তে কমিটি গঠন করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

ডিসি নিয়োগ নিয়ে হট্টগোল: ১৭ উপসচিবকে শাস্তির সুপারিশ

তিন কোটির চেক দিয়ে ডিসি পদায়নের খবরটি ভুয়া: জনপ্রশাসন সচিব

/এসআই/এফএস/
সম্পর্কিত
মায়ের মৃত্যুর ঘটনায় সেই যুগ্মসচিব সন্তানকে মোংলা বন্দর থেকে প্রত্যাহার
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম