জাতীয় কবির নাতি কাজী অনির্বাণ আর নেই 

দিল্লি প্রতিনিধি
০৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৮আপডেট : ০৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৮

বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠতম পুত্র কাজী অনিরুদ্ধর বড় ছেলে কাজী অনির্বাণ মারা গেছেন। তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে বৃহস্পতিবার (৩ অক্টোবর) সুইজারল্যান্ডে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

কাজী নজরুল ইসলামের সন্তানদের পরিবারের যে শাখাটি পশ্চিমবঙ্গের কলকাতায় থাকতেন, কাজী অনির্বাণ ছিলেন তারই অন্যতম সদস্য। তার মৃত্যু সংবাদ তার পারিবারিক সূত্রে বাংলা ট্রিবিউনের কাছে নিশ্চিত করা হয়েছে। এছাড়া কবির নাতনি ও সুপরিচিত শিল্পী খিলখিল কাজীও তার ভাই কাজী অনির্বাণের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন।

তবে কী পরিস্থিতিতে আচমকা তার মৃত্যু হলো, সুইজারল্যান্ডে তিনি বেড়াতে না কি অন্য কোনও কাজে গিয়েছিলেন– সেটা এখনও স্পষ্ট নয়। তবে সুইজারল্যান্ডে সে সময় তার স্ত্রীও সঙ্গে ছিলেন এবং তারা দিনকয়েক আগেই সে দেশে যান।  

গত বছর (২০২৩) কাজী নজরুলের বিখ্যাত রচনা ‘কারার ওই লৌহকপাটে’ বিখ্যাত কম্পোজার এ আর রহমানের দেওয়া সুরকে কেন্দ্র করে যে তুমুল শোরগোল তৈরি হয়েছিল, সেই বিতর্কের কেন্দ্রেও চলে এসেছিলেন কাজী অনির্বাণ।

তখন অভিযোগ উঠেছিল, বলিউডের ‘পিপ্পা’ ছবিতে ওই গানটি ব্যবহার করার জন্য সিনেমাটির নির্মাতাদের সঙ্গে কাজী অনির্বাণের উদ্যোগেই চুক্তি করা হয়েছিল এবং তাতে গানটির সুর বদলেরও অনুমতি দেওয়া হয়েছিল।

কারার ওই লৌহ কপাটের প্রথম রেকর্ড, অর্ক দেবের সংগ্রহ থেকে

২০২১ সালে করা চুক্তিতে অবশ্য সই করেছিলেন কাজী অনির্বাণের মা ও নজরুলের পুত্রবধূ কল্যাণী কাজী। চুক্তিতে গানটির রয়্যালটি বাবদ পরিবারকে ২ লাখ রুপিও দেওয়া হয়েছিল। এ আর রহমানের সুরারোপিত গানটি প্রকাশিত হওয়ার আগেই অবশ্য গত বছরের মে মাসে কল্যাণী কাজী মারা যান।

গত বছরের নভেম্বরে কাজী অনির্বাণ ছাড়া পরিবারের বাকি সদস্যরা কলকাতা প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেছিলেন, এই চুক্তির কথা তারা ঘুণাক্ষরেও জানতেন না। কাজী অনির্বাণের নিজের ভাই কাজী অরিন্দমও সেখানে উপস্থিত ছিলেন।

প্রয়াত কাজী অনির্বাণ ব্যক্তিগত জীবনে ছিলেন একজন চিত্রশিল্পী। তিনি কলকাতার কাছে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের ছাত্র ছিলেন, তার স্কুলের প্রাক্তনীদের পক্ষ থেকেও তার প্রয়াণে একটি শোকপ্রস্তাব গ্রহণ করা হয়েছে।

/এফএস/
সম্পর্কিত
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম