ইথিওপিয়ার উদ্দেশে ঢাকা ছাড়লেন এলজিআরডি মন্ত্রী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ১৪:৪৭আপডেট : ১৪ মার্চ ২০১৬, ১৪:৫২

ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন

ইউনিসেফের উদ্যোগে ‘সবার জন্য স্যানিটেশন ও পানি’ শীর্ষক মন্ত্রী পর্যায়ের এক বৈঠকে অংশ নিতে সোমবার ইথিওপিয়ার উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবায় ১৫ থেকে ১৬ মার্চ এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে সুপেয় পানি, স্বাস্থ্যসম্মত পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ও পরিষ্কার-পরিচ্ছন্নতা বিষয়ে সম্মিলিত উদ্যোগ, দায়িত্ব, কর্তব্য, ভবিষ্যৎ কর্মকৌশল নির্ধারণ এবং নতুন টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ও চ্যালেঞ্জ মোকাবেলায় করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হবে।

বিশ্বের ৬০টি দেশের মন্ত্রী পর্যায়ের এবং বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা সম্মেলনে অংশ নেবেন।

স্থানীয় সরকার মন্ত্রী তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। প্রতিনিধিদলের বাকি দুই সদস্য হচ্ছেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদফতরের প্রধান প্রকৌশলী মো. ওয়ালি উল্লাহ ও মন্ত্রীর একান্ত সচিব মুহম্মদ ইবরাহিম।

এলজিআরডি মন্ত্রী আগামী ১৯ মার্চ দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। খবর বাসস।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম