শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০৮ অক্টোবর ২০২৪, ১৪:৪০আপডেট : ০৮ অক্টোবর ২০২৪, ১৭:২৫

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবস্থান সম্পর্কে জানে না পররাষ্ট্র মন্ত্রণালয়। মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন এ কথা বলেন।

শেখ হাসিনা দিল্লি থেকে সংযুক্ত আরব আমিরাতে চলে গেছেন, এ বিষয়ে একটি খবর ছড়িয়ে পড়েছে। এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘তার অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হতে পারিনি। আমরা দিল্লিতে খোঁজ করেছি এবং সংযুক্ত আরব আমিরাতেও খোঁজ করেছি। কেউ নিশ্চিত করতে পারেনি। তবে আপনারা যেমন দেখেছেন, আমরাও দেখেছি যে তিনি সম্ভবত আজমানে (আরব আমিরাতের দ্বীপ) গেছেন। তবে এটি নিশ্চিত করার চেষ্টা করেও আমরা সফল হইনি।’

ভারতের রাজনৈতিক নেতারা বাংলাদেশ ইস্যুতে বিভিন্ন ধরনের নেতিবাচক মন্তব্য করছে, এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা যে প্রতিবাদ জানিয়েছি, আপাতত সেটি যথেষ্ট। দেখা যাক পরিস্থিতি কী দাঁড়ায়। তাদের ওখানে নির্বাচন আছে। এ জন্য তারা উদ্ভট কথাবার্তা বলে যাচ্ছেন। আমরা চেষ্টা করবো এ ধরনের কথাবার্তা যত কম বলা হয় বা না বলা হয় ভারতের পক্ষ থেকে।’

/এসএসজেড/ইউএস/এমওএফ/
সম্পর্কিত
মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে সিদ্ধান্ত প্রধানমন্ত্রীর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
জাতিসংঘের অ্যাসেম্বলি হলে খলিলুর রহমান 
এলডিসি’র বিষয়ে সুইজারল্যান্ডের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম