স্পেনের প্রতি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান প্রধান উপদেষ্টার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৯ অক্টোবর ২০২৪, ১৭:৫৫আপডেট : ০৯ অক্টোবর ২০২৪, ১৯:২৪

বাংলাদেশে বছরের পর বছর লুণ্ঠিত হওয়া অর্থনীতি পুনরুদ্ধারে সহায়তা করতে স্পেনের প্রতি বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ অক্টোবর) ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত গ্যাব্রিয়েল সিস্তিয়াগা তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে তার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে এ আহ্বান জানান তিনি।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, স্পেনের রাষ্ট্রদূত জানতে চেয়েছিলেন যে স্পেন তার নিজস্ব অভিজ্ঞতা ব্যবহার করে সংস্কার উদ্যোগে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারকে সমর্থন করতে পারে কিনা।

প্রধান উপদেষ্টা স্পেনের প্রস্তাবের জন্য ধন্যবাদ জানান এবং বলেন অন্তর্বর্তী সরকার কিছু গুরুত্বপূর্ণ ক্ষেত্রে যে সংস্কার করার চেষ্টা করছে তাতে দেশটির যেকোনও সমর্থনকে বাংলাদেশ স্বাগত জানাবে।

প্রধান উপদেষ্টা বাংলাদেশ রেলওয়ের জন্য সহযোগিতা, স্বাস্থ্যসেবা খাতে বিনিয়োগ এবং অবকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রগুলোকেও উল্লেখ করেন।

প্রধান উপদেষ্টা স্পেনের রাষ্ট্রদূতকে বলেন, স্পেন আমাদের বিভিন্ন উপায়ে সমর্থন করতে পারে। এটি এখানে আরও বিনিয়োগ আনতে পারে এবং আমাদের পোশাক পণ্যের আমদানি সম্প্রসারিত করতে পারে।

তিনি উল্লেখ করেন, বর্তমানে প্রায় ৬০ হাজার বাংলাদেশি স্পেনে কাজ করছেন। তিনি কারিগরি ও নন-টেকনিক্যাল উভয় ক্ষেত্রেই বাংলাদেশ থেকে আরও বেশি মজুরি উপার্জনকারী নিয়োগের জন্য দেশটির প্রতি আহ্বান জানান।

রাষ্ট্রদূত সিস্তিয়াগা বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের দায়িত্ব নেওয়ায় ড. মুহাম্মদ ইউনূসকে অভিনন্দন জানিয়ে সরকারের স্প্যানিশ প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের একটি চিঠি হস্তান্তর করেন।

তিনি ৩০ জুন থেকে ৩ জুলাই, ২০২৫ এর মধ্যে তার দেশে অনুষ্ঠিতব্য উন্নয়নের জন্য অর্থায়ন সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের সময় প্রধান উপদেষ্টাকে স্পেন সফরের জন্য সরকারের আমন্ত্রণ জানান।

প্রধান উপদেষ্টা স্পেনের রানি সোফিয়াকে শুভেচ্ছা জানানোর জন্য রাষ্ট্রদূতকে অনুরোধ করেন এবং তার বাংলাদেশ সফরের সময় তার সঙ্গে প্রিয় স্মৃতি স্মরণ করেন। তিনি তাকে আবারও বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
স্পেনের ৭২ বছরের পেনাল্টি আধিপত্যের ইতি যেভাবে
স্পেনের পাহাড়ের নিচে মিললো ২ হাজার বছরের পুরোনো স্বর্ণখনি
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম