তাঁতীবাজারে মণ্ডপে আহতদের দেখতে গেলেন উপদেষ্টা হাসান আরিফ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১২ অক্টোবর ২০২৪, ১২:৪১আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১২:৪১

রাজধানীর তাঁতীবাজারে পূজামণ্ডপে আহতদের দেখতে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে গিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ। একই সময়ে তিনি ১৭ নম্বর তাঁতীবাজার পূজা কমিটি আয়োজিত মণ্ডপটিও পরিদর্শন করেন।

জানা যায়, গতকাল শুক্রবার (১১ অক্টোবর) রাতে পুরান ঢাকার তাঁতীবাজারে একটি মণ্ডপে ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। বস্তুটি বিস্ফোরিত না হলেও হামলাকারীদের ধরতে গিয়ে ছুরিকাঘাতে অন্তত ৪ জন আহত হন।

শুক্রবার রাতে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের সময় এই খবর জানার সঙ্গে সঙ্গে পূজামণ্ডপটি দেখতে তাৎক্ষণিক সেখানে ছুটে যান স্থানীয় সরকার উপদেষ্টা এ এফ হাসান আরিফ। এ সময় তিনি মণ্ডপে অবস্থানরত বিভিন্ন দর্শনার্থী এবং পূজারীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে হাসান আরিফ বলেন, আজ সারা দেশে সনাতন ধর্মালম্বীরা অষ্টমী উদযাপন করেছেন। আগামীকাল (আজ) আরও বেশি উৎসবমুখর পরিবেশে মহানবমী উদযাপন করবেন। শারদীয় দুর্গোৎসবের বাকি দিনগুলো নির্বিঘ্নে উদযাপিত করুন। পূর্বের যেকোনও সময়ের চেয়ে পূজামণ্ডপগুলোতে অধিক নিরাপত্তা জোরদার করা হয়েছে।

তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছাড়াও পূজামণ্ডপগুলোতে সেনাবাহিনী মোতায়ন করা হয়েছে। কাজেই আতঙ্কিত হওয়ার কোনও কারণ নেই। নির্ভয়ে উৎসব পালন করুন।

তাঁতীবাজারে পূজামণ্ডপটি পরিদর্শন শেষে স্থানীয় সরকার উপদেষ্টা আহতদের দেখতে মিটফোর্ড হাসপাতালে যান। এ সময় তিনি আহত এবং তাদের পরিবার-পরিজনসহ কর্তব্যরত ডাক্তারদের সঙ্গে কথা বলেন। আহতদের চিকিৎসায় যাতে কোনও প্রকার অবহেলা করা না হয় সেজন্য কর্তব্যরত চিকিৎসকদের নির্দেশনা দেন তিনি।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, পূজা চলাকালে ৩ থেকে ৪ জন দুর্বৃত্ত মন্দিরে আচমকা ককটেল সদৃশ বস্তু ছুঁড়ে মারে। তবে তা বিস্ফোরিত হয়নি। দুর্বৃত্তদের ধরার চেষ্টা করার সময় ঝন্টু (৪৫), সাগর (৩৮), মো. খোকন (৩৫) এবং বৃত্ত (২৬) নামে ৪ জন আহত হন। আহতদের স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ পর্যন্ত ঘটনাস্থল থেকে ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

/এএইচএস/আরআইজে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম