লেবাননে অনিয়মিত বাংলাদেশি কর্মীদের জন্য দূতাবাসের নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
১৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৮আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ১৮:৩৮

লেবাননে চলমান যুদ্ধ পরিস্থিতিতে স্বেচ্ছায় দেশে ফিরতে আগ্রহী প্রবাসী কর্মীদের মধ্যে অনেকেই দূতাবাসে নির্ধারিত ফরম পূরণ করে জমা দিয়েছেন। এর মধ্যে যারা অনিয়মিত তাদের জন্য নির্দেশনা দিয়ে বিজ্ঞপ্তি জারি করেছে বৈরুতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস। রবিবার (১৩ অক্টোবর) এ বিজ্ঞপ্তি জারি করা হয়।

বিজ্ঞপ্তিতে দূতাবাস জানায়, মেয়াদসহ মূল পাসপোর্ট আছে কিন্তু আকামার মেয়াদ নেই অথবা আকামা সংগ্রহ করেনি, মূল পাসপোর্ট আছে কিন্তু মেয়াদ উত্তীর্ণ কিংবা মূল পাসপোর্ট নেই; শুধু ফটোকপি আছে, শুধু বিএমইটি বা ম্যানপাওয়ার কার্ড আছে কিংবা পাসপোর্ট বা আকামা বা বিএমইটি বা ম্যানপাওয়ার কার্ড নেই, শুধু জাতীয় পরিচপত্র বা জন্ম সনদ আছে- এ ধরনের ব্যক্তিরা লেবাননে অনিয়মিত কর্মী হিসেবে বিবেচিত হয়ে থাকেন।

দূতাবাস জানায়, লেবানন থেকে অনিয়মিত প্রবাসী বাংলাদেশি কর্মীদের দেশে ফেরত যেতে হলে লেবাননের জেনারেল সিকিউরিটি অফিসে (আমলনামা) প্রয়োজনীয় সার্ভিস চার্জ ও জরিমানা দিয়ে এক্সিট ভিসা সংগ্রহ করে অন্যান্য প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। যা একটি সময় সাপেক্ষ বিষয়। বাংলাদেশ দূতাবাস এ বিষয়ে জেনারেল সিকিউরিটি অফিসসহ সংশ্লিষ্ট সব কর্তৃপক্ষের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগ চালিয়ে যাচ্ছে। সব প্রক্রিয়া সম্পন্ন করে লেবানন প্রবাসী অনিয়মিত কর্মীদের দেশে পাঠানোর বিষয়টি উপযুক্ত সময়ে দূতাবাসের ফেসবুক পেজের মাধ্যমে অবহিত করা হবে।

জরুরি প্রয়োজনে দূতাবাসের ফ্রন্টডেস্ক নম্বর-৭১২১৭১৩৯, হেল্পলাইন নম্বর- ৮১৭৪৪২০৭ এ যোগাযোগ করার জন্য অনুরোধ জানিয়েছে দূতাবাস।

/এসও/আরআইজে/
সম্পর্কিত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
কুয়েতে ড্রোন হামলায় চার বাংলাদেশি আহত
নেতানিয়াহুকে কি আসলেই ‘উন্মাদ’ বলেছেন ট্রাম্প
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম