শব্দ-উপকূলীয় দূষণ রোধে তরুণদের সম্পৃক্ত করা হবে: উপদেষ্টা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ১৮:৪৩আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ১৮:৪৩

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, শব্দদূষণ নিয়ন্ত্রণ ও সেন্টমার্টিনসহ উপকূলীয় এলাকায় দূষণ প্রতিরোধে শিক্ষার্থীদের যুক্ত করা হবে। এ কাজে বিভিন্ন বেসরকারি সংস্থার তরুণদের সহযোগিতা নেওয়া হবে।

মঙ্গলবার (১৫ অক্টোবর) ‘অপারেটিং ডাইভার্সিফায়েড অপরচুনিটিজ ইন মাস-মিটিগেশন অব অবস্টাকলস অব গার্লস এডুকেশন’ প্রকল্পের আওতায় রাজধানীর গুলশানের সিএমকে সেন্টারে জাগো ফাউন্ডেশন ট্রাস্ট আয়োজিত ‘চ্যালেঞ্জেস ফর গার্লস ইন এডুকেশন অ্যান্ড ওয়েজ টু ওভারকাম দেম’ শীর্ষক অ্যাডভোকেসি সংলাপে উপদেষ্টা তার বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

রিজওয়ানা হাসান আরও বলেন, মেয়েদের শিক্ষার চ্যালেঞ্জগুলো চিহ্নিত করে তা সমাধানে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। পরিবার, সমাজ ও বেসরকারি খাতের সক্রিয় সহযোগিতা নিশ্চিত করতে হবে— যেন মেয়েরা স্কুলে যেতে পারে এবং পড়াশোনা চালিয়ে যেতে পারে।

আলোচনা সভায় নীতিনির্ধারক, শিক্ষাবিদ এবং নাগরিক সমাজের সদস্যরা উপস্থিত ছিলেন। তারা মেয়েদের শিক্ষার অগ্রাধিকার নিশ্চিত করতে বাস্তবসম্মত সমাধান ও নীতি প্রস্তাব নিয়ে আলোচনা করেন।

/এসএনএস/এপিএইচ/
সম্পর্কিত
অর্থনৈতিক কূটনীতিতে জোর দেবে সরকার: পররাষ্ট্র উপদেষ্টা
আয়কর রসিদেই জানানো হবে করের টাকা কোথায় ব্যয় হচ্ছে: তিতুমীর
সশস্ত্র বাহিনীর সহায়তায় সন্তুষ্ট ডিসিরা
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের