আব্দুল্লাহপুর-মতিঝিল রুটে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০১৬, ২১:৩১আপডেট : ১৪ মার্চ ২০১৬, ২১:৪৩

বিআরটিসি শিক্ষার্থী ও কর্মজীবী নারীদের চলাচলের সুবিধার্থে রাজধানীর আবদুল্লাহপুর থেকে মতিঝিল পর্যন্ত রুটে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’। মঙ্গলবার থেকে কার্যকর হবে এ বাস সার্ভিস। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রীর নির্দেশে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানান।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানিয়েছে, প্রতিদিন সকাল সাতটায় উত্তরার আবদুল্লাহপুর বিআরটিসি কাউন্টার থেকে এ বাসটি নারী যাত্রীদের নিয়ে মতিঝিলের উদ্দেশে রওনা হবে এবং বিকাল পাঁচটায় একই বাস মতিঝিল থেকে আবদুল্লাপুরের উদ্দেশে ছেড়ে যাবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, মন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে চট্টগ্রামেও নারীদের জন্য বাস সার্ভিস চালু করা হয়েছে। এ সার্ভিসের আওতায় দু’টি বাস চট্টগ্রাম নগরীর নিউমার্কেট থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং কালুরঘাট থেকে কাঠগড় রুটে চলাচল করছে।
/ওএফ/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম