বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহায়তা করতে চায় তুরস্ক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ অক্টোবর ২০২৪, ১৯:৫৯আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২২:১৭

বাংলাদেশের সংস্কার কার্যক্রমে সহায়তা করতে চায় তুরস্ক। এ জন্য ওই দেশ থেকে আসা একটি প্রতিনিধি দল সোমবার ও মঙ্গলবার বিভিন্ন মন্ত্রণালয় ও এজেন্সির সঙ্গে আলোচনাও করেছে। এ বিষয়ে তাদের প্রস্তাবগুলো বিবেচনা করবে সরকার।

এ বিষয়ে জানতে চাইলে মঙ্গলবার (১৫ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, চলমান সংস্কার কার্যক্রম, বাণিজ্য, ব্যাংকিং খাত, আর্থিক খাতসহ অন্যান্য ক্ষেত্রে সহযোগিতার বিষয়ে আলোচনা হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস দায়িত্ব গ্রহণের পর তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে টেলিফোন আলাপে সংস্কার কার্যক্রমে সহায়তার বিষয়টি আলোচনা হয়। এর পরিপ্রেক্ষিতে তুরস্কের প্রতিনিধি দল ঢাকা সফর করছে বলে তিনি জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই কর্মকর্তা বলেন, তুরস্কের অনেক নাগরিক বিদেশে অবস্থান করে থাকেন। বিদেশে ভোটগ্রহণের অভিজ্ঞতা রয়েছে দেশটির। এ বিষয়ে তারা সহায়তা করতে পারেন।’

বিদেশে যে সম্পদ পাচার হয়েছে সেটি উদ্ধারে তুরস্কের সহায়তা চাওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, বিনিয়োগ বৃদ্ধির জন্য দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই করার বিষয়ে একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

দামি তৈরি পোশাকশিল্পে তুরস্কের সুনাম রয়েছে এবং এ খাতে তাদের বিনিয়োগ বাংলাদেশের তৈরি পোশাকশিল্পকে সহায়তা করতে পারে বলে তিনি জানান।

/এসএসজেড/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
ঢাকায় আসছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান
নেতানিয়াহুকে ‘জালিম’ আখ্যা দিয়ে এরদোয়ানের ঈদের শুভেচ্ছা
ড্রোন ঠেকাতে সস্তা প্রতিরক্ষায় নজর, তুরস্কের পোয়াবারো
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম