গুম সংক্রান্ত কমিশন অব ইনকোয়ারিতে অভিযোগ দায়েরের সময়সীমা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ অক্টোবর) থেকে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত এ সময় বাড়ানো হয়।
গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারির জনসংযোগ কর্মকর্তা কে এম খালিদ বিন জামানের স ই করা এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ধিত এ সময়ের মধ্যে ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ আগস্ট পর্যন্ত সময়ের মধ্যে জোরপূর্বক গুমের ঘটনায় ভিকটিম নিজে অথবা পরিবারের কোনও সদস্য বা আত্মীয়-স্বজন বা গুমের ঘটনার প্রত্যক্ষদর্শী যে কোনও ব্যক্তি সশরীরে কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অভিযোগ দায়ের করতে পারবেন। ডাকের মাধ্যমে অথবা ই- মেইলেও অভিযোগ জানানো যাবে।
অভিযোগ জানানোর ঠিকানা–– গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি, ৯৬, গুলশান এভিনিউ, ঢাকা-১২১২।
ই-মেইল: [email protected]









