ঈদ ও পূজার ছুটি বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ অক্টোবর ২০২৪, ১৭:২১আপডেট : ১৭ অক্টোবর ২০২৪, ১৮:৩২

২০২৫ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। এতে ঈদুল ফিতরে ৫ দিন ও ঈদুল আজহায় ছুটি ৫ দিন করা হয়েছে। এ ছাড়া দুই দিন করা হয়েছে দুর্গাপূজার ছুটি।

এর মধ্যে দুই ঈদে সাধারণ ছুটি একদিন করে। আর ঈদের আগে-পরে মিলিয়ে বাকি দিনগুলো নির্বাহী আদেশে ছুটি থাকবে। দুর্গাপূজা উপলক্ষে সাধারণ ছুটি বিজয়া দশমীর দিন। তার আগে নবমীর দিন নির্বাহী আদেশে ছুটি থাকবে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে তেজগাঁওয়ে তার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে ২০২৫ সালের সরকারি ছুটি অনুমোদন দেওয়া হয়।

বর্তমানে ঈদের ছুটি তিন দিন। তবে কোনও কোনও বছর নির্বাহী আদেশে তা বাড়ানো হয়েছিল। এছাড়া এ বছর পূজা উপলক্ষে বর্তমান সরকার নির্বাহী আদেশে ছুটি একদিন বাড়িয়েছিল।

এ রকম পরিস্থিতিতে আগামী বছরের ছুটি বাড়ানোর প্রস্তাব করে জনপ্রশাসন মন্ত্রণালয়। সেই প্রস্তাবে আজ অনুমোদন দিলো উপদেষ্টা পরিষদ।

/এমআরএস/এমএস/এমওএফ/
সম্পর্কিত
ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস-আদালত, ফিরছে কর্মব্যস্ততা
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম