হবিগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষ, ৩ আনসার সদস্য নিহত

হবিগঞ্জ প্রতিনিধি
১৫ মার্চ ২০১৬, ১১:৪৬আপডেট : ১৫ মার্চ ২০১৬, ১১:৪৭

হবিগঞ্জ, দুর্ঘটনা

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে আনসারবাহী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ৩ আনসার সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতরা হলেন, জিয়াউল (৩০), সুদীপ (২৪)ও বাবুল মিয়া (২৮)।

পুলিশ জানায়, মঙ্গলবার সকালে আনসার সদস্যদের নিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে মৌলভীবাজরগামী একটি বাস মহাসড়কের শায়েস্তাগঞ্জের সুতাং এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন নিহত এবং ৩০ জন আহত হয়।

খবর পেয়ে হাইওয়ে পুলিশ গুরুতর আহত অবস্থায় তাদের হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেছে। এই ঘটনার পর স্থানীয় লোকজন আধা ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখে। 

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসনে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশ নিহত ও আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠয়েছে। দুর্ঘটনা কবলিত ট্রাকটি আটক করা হয়েছে।

/জেবি/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম