প্রধান উপদেষ্টার সঙ্গে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
২২ অক্টোবর ২০২৪, ১৪:০৩আপডেট : ২২ অক্টোবর ২০২৪, ১৪:৩২

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে আজারবাইজানের অনাবাসিক রাষ্ট্রদূত এলচিন হুসেনলি।

মঙ্গলবার (২২ অক্টোবর) ঢাকায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

বৈঠকে বাকুতে আসন্ন ‘সিএপি-২৯’ শীর্ষ সম্মেলন, জ্বালানি, বাণিজ্য, ব্যবসায়িক সহযোগিতা এবং দুই দেশের মধ্যে একটি পরিকল্পিত বিমান পরিষেবা চুক্তি নিয়ে আলোচনা হয়।

ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানের রাজধানীতে ‘সিএপি-২৯’ শীর্ষ সম্মেলনে যোগ দেবেন বলে আশা করা হচ্ছে। যেখানে কমপক্ষে ৩২ হাজার লোক প্রধানত জলবায়ু অর্থের কণ্টকাকীর্ণ সমস্যা নিয়ে আলোচনা করতে আসবেন।

রাষ্ট্রদূত হুসেনলি দুই দেশের মধ্যে গভীর বাণিজ্য সম্পর্কের ওপর জোর দেন এবং বাকু ‘নতুন সুযোগ’ এবং আরও ব্যবসার জন্য দরজা খোলার উপায় খোঁজার কথা বলেন।

তিনি বলেন, জুন মাসে বাকুতে দুই দেশের মধ্যে পররাষ্ট্র দফতরের একটি আলোচনা হয়েছে। আজারবাইজান বাংলাদেশের সঙ্গে একটি বিমান পরিষেবা চুক্তি সই করতে চেয়েছে।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস আজারবাইজানকে ‘একটি ভালো বন্ধু’ বলে অভিহিত করেন এবং দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য বাড়ানোর দাবি জানান।

তিনি আজারবাইজানীয় জনগণ, এর নেতৃত্ব এবং বিশ্ববিদ্যালয়গুলোর সঙ্গে তার দীর্ঘ সম্পর্কের কথা স্মরণ করেন।

/এমআরএস/আরআইজে/
সম্পর্কিত
আলোচনায় কিচেন কেবিনেট, কারা ছিলেন?
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
সরকারের মধ্যে ‘কিচেন কেবিনেট’ কেন বলা হয়?
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম